editor
প্রকাশিত: 8:40 PM, December 16, 2024
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে নগরীর সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকায় স্কুল ক্যাম্পাসে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি, নাটক, গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামিত সোয়াদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. তানজিমুল ইসলাম, পরিচালক অমিতাভ নাগ, মারুফ সোবহান, নুজহাত সাদিয়া হাফিজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মহান বিজয় দিবসের তাৎপর্য জানানোর লক্ষে সিলেটের ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদরা যুদ্ধ করে ছিনিয়ে এনেছেন বিজয়ের লাল-সবুজ পতাকা সংবলিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বক্তারা বলেন, হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ সেই ১৬ ডিসেম্বর। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর