editor
প্রকাশিত: 7:04 PM, December 22, 2023
সিলেটের মোগলাবাজারে ভোটাদের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
তিনি শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট-৩ আসনের মোগলাবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এর পূর্বে তিনি মোগলাবাজারস্থ রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময়কালে আতিকুর রহমান আতিক বলেন, এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনাদের দোয়া ও সমর্থন দিয়ে আমাকে এই আসনে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করি আমার মাতৃভূমির জনগণ আমাকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিবেন।
গণসংযোগকালে জাতীয় পার্টির কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসান আহমদ, এনামুল কবির, সুমন শাহ, মুন্না আহমদ, আলী হোসেন, জমির আলী, জুয়েল আহমদ, জায়েদ আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন