editor

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

5

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

8

দুর্ঘটনাকবলিত সাতটি ট্যাংকারে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরারতের পর আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

4

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আফছার উদ্দিন বলেন, আখাউড়া থেকে বগিমেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ট্যাংকারগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর আজ রবিবার সকাল ৮টায় পুনরায়  চালু হয়েছে ট্রেন চলাচল।

উল্লেখ্য : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিনসহ তেলের ওয়াগনবাহী ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্য বিশিস্ট তদন্ত কমিটি গঠন করা হয়। বগি লাইনচ্যুতের ঘটনায় শনিবার দুপুর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। চলে উদ্ধার কাজ।

8

জানা গেছে, মৌলভীবাজার ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গটন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ দিনের ভেতর এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেবে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলামের নেতৃত্বে এই কমিটিতে আছেন বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) সুলতান আলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ঢাকা) আবু হেনা, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রেজাউল করিম ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ওয়াগন) রেজাউল করিম।

তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মঈনুল ইসলাম এর সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শ্রীমঙ্গল রেল ষ্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান  শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে ৯৫১নং তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এবং বিকাল সাড়ে পাঁচটার দিকে আখাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেনসহ রেলের প্রকৌশলী টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ করেন।

এদিকে ৭টি ওয়াগনের মধ্যে ৪টি ওয়াগনে প্রায় একলাখ ষাট হাজার জ্বালানী তেল রয়েছে। তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশে। এই তেল সংগ্রহ করতে ভিড় করছেন সাধারণ মানুষ।

6

এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও একটি ছোট কালভার্ড ও প্রায় ২শ ফুট রেল লাইন ক্ষতি গ্রস্থ হয়েছে।

২০১৮ সালে ফেব্রয়ারি মাসে সাতগাঁও এলাকায় যাত্রীবাহী ট্রেনের ১১টি বগি লাইনচ্যূত হয়েছিল। জরাজীর্ণ রেল লাইন সঠিকভাবে সংস্কার না হওয়ায় বারবার এ ধরনের দূর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

7 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

7 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 1 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

3 ইকবাল বাহার, কানাইঘাট: 1 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ

দেলোয়ার হোসেন চৌধুরীর ঈদ শুভেচ্ছা

দেলোয়ার হোসেন চৌধুরীর ঈদ শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট

1
7