admin
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। যার সূত্র নম্বর: বিএনপি/সাধারণ/৭৭/০৭/২০২৬।
কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার আওতাধীন সকল সংসদীয় আসনে নির্দেশক্রমে আব্দুল কাইয়ুম চৌধুরীকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দল আশা প্রকাশ করে যে, তিনি সিলেটের সকল নির্বাচনী আসনে সমন্বয়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা জোরদার করা এবং সকল প্রার্থীর মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যেই কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুল কাইয়ুম চৌধুরীর এই নিয়োগকে কেন্দ্র করে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।
8 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের
1 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র
8 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী
3 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে
7 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া
8 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া
5 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন