editor
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে। নারীরা যাতে বৈষম্য ও নির্যাতনের শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। নারী সমাজকে সম্মান প্রদানের মাধ্যমে নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারীরা আজ শিক্ষা, সমাজসেবা, রাজনীতি, অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে। তিনি নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
ডিসি মোঃ সারওয়ার আলম ৮ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক সূবর্ণা সরকার, সিলেটের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়া।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের চাইল্ড রাইটস্ অফিসার প্রিয়াংকা দাস রায় এর পরিচালনায় ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, বিশ^ খাদ্য কর্মসূচি সিলেট বিভাগীয় প্রধান মামুনুর রশীদ, ব্র্যাক সিলেটের বিভাগীয় কো-অর্ডিনেটর রিপন চন্দ মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
3 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা