editor

প্রকাশিত: 12:02 PM, September 17, 2026

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

5

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো ধরনের স্থানীয়, পণ্য বা ইনডোর মেলা আয়োজনে অনুমতি না দেওয়ার জোর দাবি জানিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি খায়রুল হোসেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির প্রতি পূর্ণ একাত্মতা ও সমর্থন প্রকাশ করে এই আহ্বান জানান।

বিবৃতিতে এসএমসিসিআই সভাপতি উল্লেখ করেন, সিলেটের স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বছরজুড়ে চড়া দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন এবং সরকারি কর ও ভ্যাট পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

3

এমন সংকটময় অর্থনৈতিক পরিস্থিতিতে হঠাৎ স্বল্পমেয়াদি মেলা কিংবা ইনডোর মেলার আয়োজন করা হলে নিয়মিত ও স্থায়ী ব্যবসায়ীরা অসম ও অসাধু প্রতিযোগিতার মুখে পড়েন। এতে স্থানীয় ব্যবসায়ীদের বিপুল বিনিয়োগ এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দেয়।

বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে চেম্বার সভাপতি বলেন, বর্তমানে তীব্র বিদ্যুৎ ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সিলেটের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এমনিতেই চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় অনাবশ্যক মেলা আয়োজনের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও স্থানীয় অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা কোনোভাবেই যুক্তিযুক্ত বা বাস্তবসম্মত নয়।

4

বাণিজ্য মন্ত্রণালয়ের বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সুষ্ঠু ও সমতাভিত্তিক প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে স্থানীয় যেকোনো মেলার অনুমতি বাতিল ও বন্ধের জোর দাবি জানান তিনি।

4

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যমেলা দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখলেও স্থানীয় বাজার ও ব্যবসায়িক বাস্তবতার বিষয়টিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।

3

বাংলাদেশ দোকান মালিক সমিতি (সিলেট জেলা শাখা), সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের যৌথ দাবির প্রতি পুর্ণ সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ অবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

1 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

5 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

8 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

4 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

8 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

1 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

7 সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 1 বুধবার (১৬ সেপ্টেম্বর)

1
8