editor
প্রকাশিত: 9:48 PM, August 12, 2025
হেক্সা’স ও ব্রিটিশ কাউন্সিল এর যৌথ উদ্যোগে সিলেটে আন্তর্জাতিক মানের দুটি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় সিলেট নগরীর মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজার ৩য় তলায় হেক্সা’স এর প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান।
এসময় উপস্থিত ছিলেন হেক্সা’স এডুকেশনের বোর্ড অব ডিরেক্টরস ও চেয়ারম্যান শাহিবুল আলম রেজা, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন, সিইও সুলতান আহমেদ, পরিচালক জুবের আহমদ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট এক্সামস) মো. বদরুদ্দোজ্জা, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভাইস চেয়ারম্যান (১ম) ফেরদৌস আলম, সেল্টার সাবেক সভাপতি খালেদ হোসেন চৌধুরী, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ি সমিতির সভাপতি আবুল কালাম, পিএস একাডেমির সিইও মনিরুজ্জামান মনির, দুধওয়ালার পরিচালক শাকিল জামান প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দে বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান হেক্সা’স এডুকেশনে পাঠদানের পাশাপাশি আইইএলটিএস মেইন এক্সামে অংশগ্রহণের সুযোগ পাবেন। তিনি এ প্রদক্ষেপ সিলেটকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ড. ইকবাল সিদ্দিকী বলেন, ইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাবেন। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন। হেক্সা’স সিলেট তথা সারাদেশে ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের আরো বেশী আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।
এর আগে বেলা ১২টায় হেক্সা’স জিন্দাবাজার শাখায় আরেকটি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন