editor
প্রকাশিত: 7:30 PM, October 16, 2025
যেখানে সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার পাশের হার ৫১ দশমিক ৪৬। সেখানে ৮৮ দশমিক ২১পারসেন্ট ফলাফল অর্জন করেছে দক্ষিণ সুরমা উপজেলার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। ঈর্ষণীয় এই ফলাফল অর্জন করে সিলেটে উপজেলা পর্যায়ে বেস্ট অব দ্যা বেস্ট দের তালিকায় স্থান করে নিয়েছে এই কলেজটি।
কলেজের মোট ৪শ ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪শ ৪ জন উত্তীর্ণ হয়েছেন। মানবিক বিভাগ থেকে ৩২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২টি এ+ সহ পাস করেছেন ২শ৭৯ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩৯ জন অংশগ্রহণ করে পাশ করেছেন ৩৭ জন। আর বিজ্ঞান বিভাগ থেকে ৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৮৮ জন। কলেজের গড় পাশের হার ৮৮.২১ পার্সেন্ট।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, জকিগঞ্জ গোয়াইনঘাট কানাইঘাট জৈন্তাপুর কোম্পানীগঞ্জ বিশ্বনাথ বালাগঞ্জ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২৭ টি কলেজের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ সেরাদের সেরা স্থান দখল করেছে।
এই কলেজে অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন, সিলেট শিক্ষা বোর্ডের এই ফলাফল বিপর্যয়ের মধ্যেও তার কলেজ ঈর্ষণীয় এই ফলাফল অর্জন করেছে। এজন্য তিনি কলেজ শিক্ষকদের আন্তরিকতা এবং ছাত্রীদের অধ্যবসায়ের বিষয়টি উল্লেখ করেন। এই ধারা অব্যাহত রাখতে তিনি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর সহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন