admin
প্রকাশিত: 1:22 PM, February 4, 2021
একদিনের ব্যবধানে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল বুধবার সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছিলো ৩ জনের শরীরে। সেখানে গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৫ জনের শরীরে। এ নিয়ে সিলেটে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৩১ জনে।
এছাড়া গতকাল বুধবার সিলেট বিভাগে সুস্থ হয়েছিলেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। সেখানে গত ২৪ ঘণ্টায় সিলেটের বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন মাত্র ৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে কোনো করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও শনাক্ত হওয়া ১৫৩ জনের মধ্যে সিলেট জেলার ১২ জন, হবিগঞ্জে একজন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠা ৫ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৫৯০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৫ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৫ জন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন