editor
প্রকাশিত: 8:17 PM, September 10, 2026
সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে এই নবজাতকদের জন্ম হয়। এদিকে একসাথে তিন সন্তানের জন্মের খবরে আনন্দে ভাসছে তাদের পরিবার।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর পশ্চিমবাগ এর বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি ফুটফুটে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
একসাথে তিন সন্তানের জন্ম হওয়া প্রসঙ্গে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা: গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক এই সফল অস্ত্রপ্রচার করেন। তিনি জানান, সাধারণ প্রসবের তুলনায় এটি একটি বিশেষ ও বিরল ঘটনা।
নবজাতকদের দেখতে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনরা আসছেন। সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
1 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 2 বিশিষ্ট
6 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
5 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
6 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
6 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
2 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
1 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও