editor
প্রকাশিত: 10:29 PM, November 28, 2020
এসএসসি পাশ করার পেরিয়ে গেছে প্রায় ২৭ বছর। এই ২৭ বছরে অনেকেই সমাজে প্রতিষ্ঠিত।কেউ কেউ রয়েছেন প্রবাসে। আর প্রবাসে থাকলেও তাদের মন পড়ে আছে এই দেশে। আর দেশের বন্ধুদের জন্য বিদেশে থাকা বন্ধুরা আয়োজন করে বন্ধু আড্ডার। অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ আমরা সিলেট বিভাগ- ৯৩ এই অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার রাতে নগরীর মিরাবাজার হোটেল সুগ্রিমে এ বন্ধু আড্ডা হয়।
সন্ধ্যা ৬ টা বাজার সঙ্গে সঙ্গে সিলেটের বিভিন্নস্থান থেকে এসএসসি-৯৩ বন্ধুরা আসতে থাকেন। ৭ টার মধ্যেই দুটি হল পরিপূর্ণ হয়ে ওঠে। সকল বন্ধুরা একত্রিত হয়ে নানা খোশগল্পে মেতে উঠেন।
প্রথম পর্বে শুরু হয় আলোচনা সভা। এর আগে কেক কেটে অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ আমরা সিলেট বিভাগ- ৯৩ এক বছর পূর্তি পালন করা হয়।
আলোচনায় অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সুবেদুর রহমান মুন্না, আব্দুস সামাদ, চৌধুরী মোহাম্মদ সুহেল, উজ্জল আহমদ, তোফায়েল আহমদ, বুরহান উদ্দীন, ফয়েজ আহমদ, মিফতা উদ্দিন, ময়নুল ইসলাম বাদল, সোহেল বক্স, ইকবাল হোসাইন, জাহেদ ইসলাম, জাকের আহমেদ, আফতাব উদ্দিন, সেলিম আহমেদ, বিলাল আহমেদ, সফিকুর রহমান, আরিফ উদ্দীন প্রমুখ।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলোচনায় আংশ নেন কামরুজ্জামান, কামাল আহমেদ সিদ্দিকী, বুলন আহমেদ, আব্দুল মান্নান, নাসির উদ্দিন, আজীম উদ্দিন, পপি দেব, তাবাসসুম সুমি। অনুষ্ঠান পরিচালনা করেন ফয়সল আহমদ বাবলু। রাতে অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। শিল্পী জয়ন্ত লালসহ ৯৩ বন্ধুরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে