editor

প্রকাশিত: 3:35 PM, November 14, 2023

সিলেটে ‘ওয়াকওয়ে-পার্ক’ বানানো পাউবোর সেই প্রকৌশলী বদলি

সিলেটে ‘ওয়াকওয়ে-পার্ক’ বানানো পাউবোর সেই প্রকৌশলী বদলি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিরের নামে কলেজ ক্যাম্পাসে ‘ওয়াকওয়ে’ ও স্লুইসগেট এলাকায় ‘পার্ক’ বানিয়ে দেওয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদকে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) তার তাৎক্ষণিক বদলির আদেশ হয়। গত রোববার (১২ নভেম্বর) আদেশটি পাউবো সিলেটে পৌঁছে।

পাউবো সিলেটের প্রকৌশলীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। প্রকৌশলীর বদলির বিষয়টি নিশ্চিত করলেও বদলির কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাউবো সিলেটের উপসহকারী প্রকৌশলী মো. গোলাম বারী।

রোববার ১২ নভেম্বর) দুপুরে তিনি বলেন, ‘নতুন নির্বাহী প্রকৌশলীর পদায়ন হলেই বর্তমান প্রকৌশলী চলে যাবেন। এটা দু-একদিনের মধ্যে হতে পারে।’

গত ১৭ অক্টোবর ‘জলাধারে পার্ক-বিলাস’ ও ২৩ অক্টোবর ‘কলেজ ক্যাম্পাসে এমপির নামে ওয়াকওয়ে করে দিল পাউবো’ শিরোনামে দুটো সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এ দুটো কাজই পাউবোর কার্যাবলীর বাইরে বলে প্রশ্ন ওঠেছিল।

বালাগঞ্জ উপজেলা সদরে কুশিয়ারা নদী ও হাওরের মধ্যে পানিপ্রবাহ নিয়ন্ত্রণে ২০০৩ সালে স্লুইসগেট নির্মাণ করা হয়ে। পরে স্লুইসগেটের দুই দিকের পাউবোর জায়গায় মাটি ভরাট করে ‘বালাগঞ্জ স্লুইসগেট সংলগ্ন হাবিবুর রহমান পার্ক’ নির্মাণ করা হয়।

১৯ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত পার্কটি গত ২ জুলাই উদ্বোধন করা হয়। ১৪ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ৯০ মিটার দীর্ঘ ‘হাবিবুর রহমান ওয়াকওয়ে’ নির্মাণ করা হয় দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে। গত ১৯ অক্টোবর ওয়াকওয়েটি উদ্বোধন করা হয়।

পাউবোর কার্যাবলী ঘেঁটে দেখা গেছে, সরকারের গৃহীত জাতীয় পানি নীতি ও জাতীয় পানি মহাপরিকল্পনার আলোকে কাঠামোগত কাজ নির্দিষ্ট করা। কাঠামোগত কার্যাবলির বাইরে কোনো কাজ করার নজির নেই। দেশের কোথাও পাউবোর কোনো পার্ক নির্মাণেরও উল্লেখ নেই। অভিযোগ ওঠেছিল, স্থানীয় সংসদ সদস্যকে খুশি করতে তার নামে এ দুটো কাজ করে দেওয়া হয়েছিল।

কার্যাবলীর বাইরে এসব কাজকে জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘পানি উন্নয়ন বোর্ড উল্টো কাজ করছে’।

তবে এ ব্যাপারে অবশ্য পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেছিলেন, ‘জনস্বার্থে অনুন্নয়ন রাজস্ব খাত থেকে পানি উন্নয়ন বোর্ড এ রকম কাজ করতে পারে।

পাউবো সূত্র জানায়, কার্যাবলীর বাইরে এ দুটো কাজ করা নিয়ে প্রশ্ন ওঠায় নির্বাহী প্রকৌশলীকে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়। সুত্র: খবরের কাগজ

১৪ নভেম্বর ২০২৩/এএ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন