editor
প্রকাশিত: 7:41 AM, October 1, 2020
এক বছর আগে বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে দুই শীর্ষ পদে নেতৃত্বের পরিবর্তন ঘটিয়েও শৃঙ্খলা ফেরেনি ঐতিহ্যবাহী ছাত্র-সংগঠনটিতে। বরাবরের মতোই উচ্ছৃঙ্খল সংগঠনটির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই কমিটি নেই বলে দায় সারার চেষ্টা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের। তারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্যক্তিকে দোষ দিচ্ছেন। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন।
কিন্তু প্রশ্ন হলো- কমিটি নেই বলে কি দায় এড়ানোর কোনো সুযোগ আছে কেন্দ্রীয় ছাত্রলীগের? সংগঠনটির নেতাকর্মীরা মনে করেন কমিটি না থাকার কারণে অপরাধে জড়াচ্ছে নেতাকর্মীরা। কিন্তু এ নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের তেমন কোনো মাথাব্যথা নেই। গঠনতান্ত্রিকভাবে সংগঠন চলছে না বলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে চলছেন নেতাকর্মীরা।
এ ব্যাপারে ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ কমিটি না থাকায় অপকর্মে জড়াচ্ছে নেতাকর্মীরা। গঠনতন্ত্রের সঠিক চর্চা হলে এসব কর্মকাণ্ড অনেকাংশে কমে আসতো বলে তিনি মনে করেন।
আর কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন। লাখ লাখ নেতাকর্মী এ সংগঠনের। এ সংগঠনের কেউ কেউ অপরাধে জড়াচ্ছে এটা সত্য। কিন্তু আমরা অপরাধীদের প্রশ্রয় দিচ্ছি না। আমরা প্রত্যেক ঘটনায় সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর ঠাঁই নেই।
সিলেটের ঘটনায় তিনি বলেন, সিলেট এমসি কলেজে গত ১২ বছর আমাদের কমিটি নেই। যারা ধর্ষক তাদের কোনো দল নেই। তারা সমাজের নিকৃষ্টতম প্রাণী। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক। কমিটি নেই বলে দায় এড়ানোর সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় ছাত্রলীগের পদধারী কেউ জড়িত থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। আমাদের দায় এড়ানোর সুযোগ ছিল না। আমরা মনে করি ধর্ষক ধর্ষকই। তার কোনো দল নেই। রাজনৈতিক পরিচয় নেই। অপরাধীকে অপরাধীর মতো বিবেচনা নেয়া উচিত।
গণমাধ্যমে আসা সংবাদের বিশ্লেষণ করে দেখা গেছে, শুধু চলতি বছরই দু’ডজনের অধিক সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। যেগুলো দেশব্যাপী বেশ আলোচিত ছিল। সর্বশেষ গত ২৫শে সেপ্টেম্বর স্বামীর সঙ্গে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্তরা ছাত্রলীগের নেতাকর্মী বলে গণমাধ্যমে প্রকাশ হয়। যদিও ছাত্রলীগ বলছে গত ১২ বছর ধরে কলেজটিতে ছাত্রলীগের কমিটি নেই। ইতোমধ্যে জেলা পুলিশ ও র্যাব-৯ মামলার এজহার নামীয় ৬ আসামীসহ ৮জনকে গ্রেফতার করেছে। ৮ জন আসামী বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। সেই সাথে ধর্ষণের পর হোস্টেল সুপারে বাংলো দখল করে থাকা সাইফুরের কক্ষ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাইফুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। সাইফুর ধর্ষণ মামলারও প্রধান আসামী।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা