editor
প্রকাশিত: 9:44 AM, September 7, 2020
সিলেট বিভাগে গতকাল মহামারি করোনায় মারা গেছেন আরও দুইজন। তারা হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৭। এর মধ্যে সিলেট জেলায় ১৪২, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯৯ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন।
গতকাল পজিটিভ শনাক্ত হওয়া ৯৯ জনের মধ্যে সিলেট জেলার ৬৬, সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারের ৯ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৪২২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬০৮৬, সুনামগঞ্জে ২১৫১, হবিগঞ্জে ১৬১৪ ও মৌলভীবাজার জেলায় ১৫৭১ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৪৭ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ২০ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৭ জন। এর মধ্যে সিলেটে ২৭, সুনাগঞ্জে ২১, হবিগঞ্জে ১৭ ও মৌলভীবাজারে ২২ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪১২ জন। এর মধ্যে সিলেটে ৪৩১৬ সুনামগঞ্জে ১৮০৯, হবিগঞ্জে ১০৭৩ ও মৌলভীবাজারে ১২১৪ জন।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে