editor

প্রকাশিত: 2:08 PM, November 9, 2022

সিলেটে কামাল হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

সিলেটে কামাল হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

ডিএসএস ডেস্ক:: সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে নিহতের বড় ভাই মঈনুল ইসলাম বাদি হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন।

এতে আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

এদিকে আ ফ ম কামাল হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় মামলার এজাহার নামীয় ৫ নম্বর আসামী কুটি মিয়াকে নগরীর গোয়াইপাড়া থেকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

 

অপরদিকে, আ ফ ম কামাল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের মিছিল থেকে নাশকতার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় এপর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায়ও এখন পর্যন্ত কোন মামলা হয়নি। আটক চারজনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে গত রোববার রাত ৯টার দিকে সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা আ ফ ম কামাল।

ব্যবসায়ীক বিরোধে কামাল খুন হতে পারেন বলে শুরু থেকেই পুলিশের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে। এমনকি একটি ফোনকলের সূত্র ধরেই সিলেট জেলা বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

পুলিশের দাবি- ঘাতকদের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে যেকোনো সময় গ্রেপ্তারও করা হবে।

ঘটনার দিনই সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাজার আলী শেখ জানান, তাদের মধ্যে ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণেই ঘটনাটি ঘটেছে। এই ব্যবসায়ীক দ্বন্দ্ব নিয়ে গেল ১৯ তারিখও একটি মামলাও হয়েছে। যেখানে আসামি ছিলেন বিএনপি নেতা আ.ফ.ম কামাল। আজকেও (রোববার) তারা আ.ফ.ম কামালকে ফলো করছিল। ঘটনার ক্লু উদ্ধার করা হয়েছে। যেকোনো সময় তারা গ্রেপ্তার হতে পারে।

 

এদিকে পুলিশের পক্ষ থেকে জানা গেছে, হত্যাকাণ্ডের প্রায় আধাঘন্টা আগে সংশ্লিষ্ট থানায় একটি ফোনকল আসে। এতে অপর প্রান্ত থেকে জানানো হয় যে, পূর্বের ওই মামলার আসামি আ.ফ.ম কামাল বিমানবন্দর সড়ক ধরে শহরের দিকে আসছেন। তারা আ.ফ.ম কামালকে ফলো করছে বলেও জানায় এবং গ্রেপ্তারের তাগিদ দেয়। এর কিছু সময় পরেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এর সূত্র ধরে কারা তাকে ফলো করছিল তাদের পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে।

 

এর আগে গত ১৯ অক্টোবর ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আজিজুর রহমান সম্রাট নামের একজন। এই মামলায় আ.ফ.ম কামাল ৪নং আসামি। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এর আগে নগরীর জিন্দাবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এছাড়া বাদি-বিবাদি প্রায় সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনুসারী। এই ঘটনার জের ধরেই আ.ফ.ম কামাল হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

এদিকে অতিরিক্ত রক্তক্ষরণেই কামাল মারা যান জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান শামছুল ইসলাম বলেন, কামালের দেহে ২৫টি ছুরিকাঘাত করা হয়। তার বাঁ হাতে ১৬টি, বাম বগলের নিচে ২টি, বুকের বামপাশে ১টি ও বাম পায়ে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে।

মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, আ ফ কামাল খুনের ঘটনায় সরাসরি অংশ নেয় পাঁচজন। এরমধ্যে আজিজুর রহমান সম্রাট, শাকিল ও রাজু নামের তিনজনকে শনাক্ত করার কথা জানিয়েছে এই সূত্র। এদের মধ্যে সম্রাট আগে ছাত্রদলের রাজনীতি করতেন তবে বর্তমানে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।

 

মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আ ফ ম কামাল রাজনীতির পাশাপাশি পাথর ব্যবসা এবং নগরের জিন্দাবাজার এলাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তার ট্রাভেল এজেন্সি থেকে আজিজুর রহমান সম্রাটের আত্মীয়কে সৌদি আরবে পাঠানো নিয়ে দুজনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনায় সম্রাট গত ২১ অক্টোবর আ ফ ম কামালসহ ১০ জনের নামোল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। এরই জের ধরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

ডিএসএস/৯ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক