editor

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

8

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠেয় বইমেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত প্রকাশনীকে স্থান দেওয়ার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় অভিযোগটি দাখিল করা হয়। এতে বইমেলা আয়োজক কমিটির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় এবং অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে।

অভিযোগ উল্লেখ করা হয়, ‘প্রকাশক পরিষদ সিলেট’-এর ব্যানারে আয়োজিত এই বইমেলার অন্যতম প্রধান উদ্যোক্তা ও সভাপতি নাজমুল হক নাজু এবং কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্য সরাসরি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নাজমুল হক নাজু পলাতক যুবলীগ নেতা আব্দুর রহমান জামিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং অতীতে তিনি শহীদ মিনারে বিরুদ্ধ মতাদর্শের লেখকদের কণ্ঠরোধ করতে দাপট প্রদর্শন করেছেন বলে দাবি করা হয়েছে।

1

সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে নির্দিষ্টভাবে তিনটি প্রকাশনী ‘ঘাস’, ‘চৈতন্য’ ও ‘অভ্র’-কে মেলা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রে বলা হয় চৈতন্য প্রকাশনী এর মালিক রাজিব চৌধুরী সরাসরি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে জড়িত ছিলেন এবং সাবেক মন্ত্রী দীপু মনি ও আসাদুজ্জামান কামালের পক্ষে ভোট প্রার্থনা করতেন। অভ্র প্রকাশনী এর স্বত্বাধিকারী অপূর্ব শর্মা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা এবং আওয়ামী লীগের শাসন আমলে প্রভাব খাটিয়ে সাধারণ লেখকদের কণ্ঠরোধ করতেন বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমরা বইমেলার বিরোধী নই, তবে শহীদ মিনারের পবিত্র আঙিনায় স্বৈরাচারের দোসরদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

1

অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন বিএনপি সিলেট বিভাগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সাজন আহমদ সাজু এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ।

এছাড়াও স্মারকলিপিতে সংহতি প্রকাশ করেছেন ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মেনন, সিলেট মহানগর জাতীয়তাবাদী প্রচার দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ আহমদ, সিলেট মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আল-আমিন, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ সাকেল, ২১নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী, লেখক ও প্রকাশক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, ছাদির হোসেন, প্রকাশক জসিম উদ্দিন, কামাল আহমদ, আব্দুল আজিজ লয়লু প্রমুখ।

অভিযোগ গ্রহণ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

2

অভিযোগকারীরা জানান আমরা পুলিশ প্রশাসনের কাছে কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছে, প্রশাসনের পদক্ষেপ কি হয় সেটা দেখে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো। যে কোনো মূল্যে কালচারাল ফ্যাসিস্ট,আওয়ামী দোসরদের বইমেলা প্রতিহত করার কথা জানান অভিযোগকারীরা।

1

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠেয় বইমেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত প্রকাশনীকে

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

8 সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ

সিলেটে ‘আওয়ামী ডেভিল’ মামুনের অত্যাচারে অতিষ্ঠ ছন্দানিটুলাবাসী: এবার প্রবাসীর বাড়িতেও হামলা ও নোংরামি

সিলেটে ‘আওয়ামী ডেভিল’ মামুনের অত্যাচারে অতিষ্ঠ ছন্দানিটুলাবাসী: এবার প্রবাসীর বাড়িতেও হামলা ও নোংরামি

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মিরাবাজার সংলগ্ন ছন্দানিটুলা এলাকায় মামুনুর রশিদ নামের এক ব্যক্তির সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।

মহানগর যুবদল সভাপতি তারেকের বড় ভাই হাসপাতালে, জেলা ও মহানগর যুবদলের দোয়া কামনা

মহানগর যুবদল সভাপতি তারেকের বড় ভাই হাসপাতালে, জেলা ও মহানগর যুবদলের দোয়া কামনা

4 সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের বড় ভাই অ্যাডভোকেট ইসপাক বক্ত চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণ

ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে সরগরম সিলেটে :আলোচনায় ‘রাজপথের যোদ্ধা’ জাবেদুর রহমান

ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে সরগরম সিলেটে :আলোচনায় ‘রাজপথের যোদ্ধা’ জাবেদুর রহমান

8 স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আগামী কয়েক দিনের মধ্যেই

ধারাবহরে সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন সাহেদ: বাঘার শরীফের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় অভিযোগ

ধারাবহরে সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন সাহেদ: বাঘার শরীফের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় অভিযোগ

1 গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাহেদ আহমদ

২২নং ওয়ার্ডকে আধুনিক মডেল হিসেবে গড়তে কাউন্সিলর পদে বদরুল আমিন হারুনকে চায় নাগরিক সমাজ

২২নং ওয়ার্ডকে আধুনিক মডেল হিসেবে গড়তে কাউন্সিলর পদে বদরুল আমিন হারুনকে চায় নাগরিক সমাজ

3 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে বিশিষ্ট সমাজসেবী

1
6