editor

প্রকাশিত: 9:31 PM, February 12, 2025

সিলেটে খেলাফত মজলিসের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সিলেটে খেলাফত মজলিসের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সিলেটের সময়  :: খেলাফত মজলিসের মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছেন, রক্তের নদী ও হাজার হাজার প্রাণ বিসর্জনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হটানোর বিজয়কে ধরে রাখতে হবে। এর সুফল অর্জনের জন্য এখন সব দেশপ্রেমিক দল ও জনগনকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বহুপ্রাণ ও রক্তে অর্জিত এই বিপ্লব নস্যাত করতে বারবার ফণা তোলার অপচেষ্টা করছে। ফ্যাসিস্টদের বিষ ও শিকড়ের মুলোৎপাটনে এই মুহুর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিকল্প নেই।
খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত “বৈষমমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রাজনীতিক, শিক্ষাবিদ, আলেম, পেশাজীবি, ও সাংবাদিকদের নিয়ে আজ সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ টায় নগরীর ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, বিএনপি সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, খেলাফত মজলিস কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি প্রিন্সিপাল মুহিবুর রহমান, খেলাফত মজলিসের সিলেট জেলা সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস।
সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ড. কাদের আরো বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক বিপ্লবে স্বৈরাচার-খুনীর বিরুদ্ধে যে নজিরবহীন ঐক্য নির্মিত হয়েছিল, মাত্র ৬ মাসের ব্যবধানে সেই দলকেও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচনে আওয়ামিলীগের নিবন্ধন বাতিল করতে হবে। জনাব কাদের বলেন, প্রতিবেশী দেশের সাথে আমরা বন্ধুত্বপুর্ণ সম্পর্কে আগ্রহী। কিন্তু কোন ভাবেই তাদের অন্যায় আচরণে নতজানু হব না। এখন মোটেই বিচ্ছিন্নতার সময় নয়। সকল দল একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, দেশপ্রেমিক শক্তির অনৈক্য, কাদা ছোড়াছুড়ি ও যে কোন রকমের গাফলতি ফ্যাসিস্ট ও তার দোসরদেরকে মাথাচাড়া দিয়ে উঠার পথ করে দেবে।”

আলোচনায় বক্তারা বলেন, প্রধান ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার সকল সাঙ্গ-পাঙ্গরা দেশে হিংস্র ছোবলের অপেক্ষা আত্ম গোপন করে আছে। প্রশাসনের সর্বত্র এখনো ফ্যাসিস্টের চেলাচামুন্ডারা বহাল তবিয়তে বসে আছে। আগস্ট বিপ্লবের মহান জাগরন, রক্তনদী ও সীমাহীন ত্যাগকে স্বার্থক করতে সকল সংকীর্নতা ও দূরত্ব বর্জন করে কাঁধে মিলিয়ে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সাধারন সম্পাদক মাওলানা হোসাইন আহমদ। দারুল আজহার ফাউন্ডেশনের ভইস চেয়ারম্যান অধ্যক্ষ মনজুরে মাওলা, ওলামা ফোরামের আহবায়ক মওলানা ওলীউর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমেদ, সিলেট মহানগর সহ সভাপতি শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন, আনোওয়ারুল ইসলাম, ডা. ফয়যুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানি, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, মাওলানা গোলাম রাব্বানী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন