editor
প্রকাশিত: 8:09 PM, April 26, 2026
সিলেট জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি প্রধনমন্ত্রী তারেক রহমান সর্বদা আন্তরিক। বিএনপি সরকার সুস্থ সবল মানুষের মত প্রতিবন্ধী মানুষের সকল অধিকার নিশ্চিত করছে। প্রতিবন্ধী মানুষকে অবহেলিত না রেখে মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সরকারি সকল সহায়তা ও ব্যক্তিগত ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরকে প্রতিবন্ধী জনগোষ্ঠির কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
তিনি ২৬ এপ্রিল রবিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদর্শন ও কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিডিএফ’র উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক রফিকুল হক, শিক্ষা অফিসের ট্রেনিং কো-অডিনেটর মেঘনাথ চক্রবর্ত্তী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, বিশিষ্ট নাট্যকার সাহেদ মোশারফ কটাই মিয়া, দৈনিক সমকাল এর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু।
জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, সিলেটী অভিনেতা রমজান আলী, অভিভাবক আব্দুল কুদ্দুছ তালুকদার, রোকিয়া বেগম, সোনিয়া বেগম, সিমা বেগম, রোকসানা বেগম, জিডিএফ’র সদস্য নারী উদ্যোক্তা সাবিলা শান্তা, পার্থ সারতি দত্ত, ফাতেমা বেগম, শিলন বেগম, ববি বেগম, মোঃ আবুল লেইছ, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম-কে সম্মান ক্রেস্ট, ব্রেইলে লেখা মানপত্র প্রদান এবং জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী সমিরঞ্জন বিশ্বাসকে ব্রেইল শিক্ষক হিসেবে নিয়োগপত্র প্রদান করেন অনুষ্ঠানের অতিথি ও জিডিএফ কর্তৃপক্ষ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন