editor
প্রকাশিত: 8:49 PM, February 17, 2023
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী (টি এস.সি তে) উৎযাপন অনুষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা। শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাস্তায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাবিপ্রবি শাখার সভাপতি জাহিদ হাসান, সিলেট মহানগর শাখার সভাপতি এ বি আল মাহমুদ, যুব অধিকার পরিষদের সিলেট জেলার সাবেক প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জুবায়ের আহমদ তুফায়েল, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদ আহমদ চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের নগ্ন হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতারে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাস, দখলদারিত্ব কায়েম করে শিক্ষাঙ্গনসহ সর্বত্র দখল বজায় রাখতে ছাত্রলীগকে উৎসাহ দিচ্ছে। ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। সরকার যখন জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেই সরকারের বিরুদ্ধে জনগণের জাগরণ অবশ্যম্ভাবী। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন