editor
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে সংগঠনটির সিলেট জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আট সদস্যের সমন্বয়ক কমিটিতে কবি ও সাংস্কৃতিক সংগঠক সাজন আহমদ সাজু-কে প্রধান সমন্বয়কারী এবং সাংস্কৃতিক সংগঠক মো. জুবায়ের আহমদ-কে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, চিত্রনায়ক আশরাফুল উদ্দিন উজ্জ্বল এবং মহাসচিব রফিকুল ইসলাম ২৮ জুন এ কমিটির অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কবি মাজহারুল ইসলাম মেনন, কবি ও গল্পকার মুন্নি আক্তার, নাট্যাভিনেতা কামাল আহমদ, সংগীতশিল্পী ও গিটারিস্ট রুপক চন্দ্র দেব, সংগীতশিল্পী প্রিয়দর্শন দত্ত চৌধুরী পাভেল এবং নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা।
মহাসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আগামী ২০ দিনের মধ্যে সিলেট জেলার সাংস্কৃতিক প্রতিনিধি সভা আয়োজন এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এ সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
4 সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে
4 সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে
2 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায়
3 পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ-এর
5 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে
3 সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু.
7 সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও শুরু হয়েছে প্রকাশ্য পাহাড়