editor

প্রকাশিত: 8:35 PM, March 12, 2026

সিলেটে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ সিলেট জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি কেবল একটি রাজনৈতিক যুব সংগঠন নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পাহারাদার। সিলেটে এই সংগঠনের প্রতিটি কর্মী বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবশক্তি মাঠে থাকবে।

সিলেট জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক জাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন সানি।

সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ ছাদিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াত এবং যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে।

সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাদিকুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ, সিলেট-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য ও জেলা এনসিপির সদস্য রাশেল উল আলম, সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিয়া লুবনা ও রবিউল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা ছালিম আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব জামিল আহমদ, উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ, মহানগর এনসিপির সিনিয়র আহ্বায়ক বুস্তান চৌধুরী, জেলা যুগ্ম সদস্য সচিব মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব শিপন আহমদ (আহমদ শিপু), ছাত্রশক্তির কেন্দ্রীয় সংগঠক সিদ্দিক আবুল আলা, ছাত্রশক্তি সিলেট জেলার তাওফিক ওমর তানভীর, মহানগর ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক লাহিন তালুকদার, যুবশক্তি মহানগরের কর্মী ইমাম আহমদ চৌধুরী, সানজিদ আহমদসহ যুবশক্তি সিলেট জেলার সংগঠকবৃন্দ এবং অন্যান্যদের মধ্যে রেড জুলাই সিলেট জেলার মহরমসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী এই ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সাথে দেশের অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন