editor
প্রকাশিত: 12:05 PM, August 15, 2026
সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান মিলেছে সিলেটে।
একই বৈধ ওকশন পেপার বারবার ব্যবহার করে অবৈধ চালান পার করার এই অপরাধ সাম্রাজ্যের মূল হোতা তরিকুল নামের এক ব্যক্তি।
ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সির আড়ালে ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সে নিজেকে সিলেটের অপরাধ জগতের ‘ডন’ হিসেবে জাহির করলেও বর্তমানে পুরো সিন্ডিকেটটি কঠোর গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, জালিয়াতির নথিপত্রকে বৈধতা দিতে ও চোরাই পণ্য নির্বিঘ্নে পরিবহনে ব্যবহার করা হচ্ছে নামসর্বস্ব প্রতিষ্ঠান। সিলেটের চালিবন্দর পুরাতন রাস্তার এইচ এম মার্কেটে অবস্থিত ‘নিউ সুরমা ট্রান্সপোর্ট এজেন্সী’ এর অন্যতম উদাহরণ।
সরেজমিনে দেখা যায়, এজেন্সিটির প্রধান ব্যানারটি ছেঁড়া ও নোংরা অবস্থায় ঝুলে আছে এবং পেছনের শাটারগুলো স্থায়ীভাবে বন্ধ। স্থানীয় সচেতন মহল ও বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটিকে “পরিত্যক্ত” হিসেবে সাজিয়ে রাখা হয়েছে। বাইরে থেকে কার্যক্রম বন্ধ মনে হলেও মূলত এই ডামি এজেন্সির কাগুজে রুট ব্যবহার করেই তরিকুল সিন্ডিকেট সারা দেশে মাদক ও চোরাচালানের বড় বড় চালান পাঠাচ্ছে।
সীমান্তবর্তী রুট দিয়ে মাদকের চালান এনে তা দেশজুড়ে ছড়িয়ে দিয়ে রাতারাতি বিপুল বিত্ত-বৈভবের মালিক বনে গেছে তরিকুল। অর্জিত কালো টাকার ভাগ দিয়ে সে কিছু সুবিধাবাদী প্রভাবশালী রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে তাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে। রাজনৈতিক সুরক্ষা আর জাল ওকশন পেপারের চালবাজিতে সে নিজেকে আইনের উর্ধ্বে ভাবছে।
তবে এই অপরাধ চক্রের দিন শেষ হয়ে আসছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, তরিকুল সিন্ডিকেটের প্রতিটি অবৈধ পদক্ষেপ, চোরাচালানের রুট ও অর্থ লেনদেনের ওপর বর্তমানে নিখুঁত নজরদারি বসানো হয়েছে। নামসর্বস্ব ট্রান্সপোর্ট এজেন্সি কিংবা রাজনৈতিক পরিচয়—কোনো কিছুই আর এই চক্রকে রক্ষা করতে পারবে না। খুব শীঘ্রই অপরাধের সমস্ত নথিপত্রসহ নেপথ্যের মূল কুশীলবদের আইনের আওতায় আনা হচ্ছে।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও