editor

প্রকাশিত: 6:50 PM, December 15, 2022

সিলেটে জেলা গাইড ক্যাম্প মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

সিলেটে জেলা গাইড ক্যাম্প মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

ডেস্ক :সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, ‘সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা নারী-পুরুষ সকলেই একে অন্যের ওপর নির্ভরশীল। পারস্পরিক সহযোগিতার ফলে আমাদের সমাজ উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। কিন্তু কিছু বিভক্তি আমাদের নারী সমাজকে পেছনে রেখে দিচ্ছে। তাই নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গার্ল গাইডস আন্দোলনের বিকল্প নেই। গার্ল গাইডসের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ও শক্তিকে আরও বাড়িয়ে তোলা সম্ভব।’ তিনি আরো বলেন, মানবতার সেবায় নিয়োজিত থেকে গার্ল গাইডসরা কাজ করে যাচ্ছেন। এই গাইডস আন্দোলনের মাধ্যমে আজ নারী সমাজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। জেলা গাইড ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দায়িত্ববোধ, কর্মতৎপরতা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। মেয়েরা আর পিছিয়ে নেই। গার্ল গাইডস এর মাধ্যমে আমাদের মেয়েরা এখন আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। গাইডস আন্দোলনের মাধ্যমে নারী সমাজের আত্ম মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
তিনি (১৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে জেলা গাইড ক্যাম্প মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ট্রেইনার সুফিয়া বেগম এবং দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পূর্ণিমা রানী দাশ তালুকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের সহকারী কমিশনার যারীন তাসনিম তাসিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার কমিশনার সিদ্দিকা খাতুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের সহকারী কমিশনার নিশাত আনজুম, মো: নাহিদ নিয়াজ শিশির, অর্থিতা হাওলাদার, মো. ওমর সানী আকন, ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্র চন্দ্র দাস, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের সেক্রেটারী সাহানা জাফরীন রোজী, ট্রেজারার চৌধুরী ফেরদৌস আরা কামাল, সদস্য শাহানা বেগম, সালমা বাছিত, শ্রিপ্রা দেব, শারমিন সুলতানা, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক রোকসানা বেগম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফা খাতুন, অফিস সহকারী মোহাম্মদ নাজির হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কলেজ লেনজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহাতাঁবু জলসায় অংশ গ্রহণ করেন- সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, উইমেন্স মডেল কলেজ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোর মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়।
দিনব্যাপী মহাতাঁবু জলসার গাইডস শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য, লোক সংগীত ও সাংস্কৃতিকের আনন্দের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন