editor
প্রকাশিত: 5:46 PM, July 21, 2026
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতেই নবাগত জেলা প্রশাসককে সিলেটে স্বাগত জানান নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ সিলেটের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নগরীর বিভিন্ন মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বিদ্যমান সমস্যাসমূহ জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন এবং এসব বিষয়ে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন সিলেটকে একটি অনন্য ‘সম্প্রীতির নগরী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সিলেটের এই ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করতে তিনি বদ্ধপরিকর। অর্পিত দায়িত্ব পালনকালীন সময়ে তিনি পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দের নিকট থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সভাপতি সুব্রত দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ প্রমুখ।
8 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে
8 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো
2 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক
4 স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার
7 ‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত
1 গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: 2 আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই
4 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের গুরুতর