editor
প্রকাশিত: 8:51 PM, October 3, 2026
সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট নিরসনের দাবিতে একযোগে আন্দোলনের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-৭০৭)-এর প্রধান কার্যালয়ে ‘সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি’ এবং ‘সিলেট জেলা অটো টেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজিঃ নং ২০৯৭)’-এর নেতৃবৃন্দকে নিয়ে এক যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ জাকারিয়া আহমদের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, কার্যকরী সভাপতি মোঃ জামিল আহমেদ লিটন, সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক জোট (২০৯৭) সভাপতি মোঃ মতাছির আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম বরকত আলী, রাজা আহমেদ রাজা, রফিকুল ইসলাম, আসকর আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, অনতিবিলম্বে এসব সমস্যা সমাধান ও দাবিনামা পেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এতেও কাজ না হলে আগামী দুই-তিন দিনের মধ্যে মানববন্ধন, সুবিশাল মালিক-শ্রমিক সমাবেশ এবং সর্বাত্মক কর্মবিরতির মতো কঠোর ও চূড়ান্ত আন্দোলন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এছাড়া উক্ত যৌথ পরামর্শ সভায় ৭০৭, ২০৯৭ এবং সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির বিপুল সংখ্যক সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের