editor
প্রকাশিত: 4:28 PM, October 9, 2025
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জাতিকে ঐক্যবদ্ধ করতে দিকনির্দেশনামূলক বিষয়বৃত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় পদর্শন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাদ এশা নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট জেলা ও মহানগরের আয়োজনে বিবিসি বাংলায় প্রচারিত তারেক রহমানের সাক্ষাৎকারে উল্লেখ্যযোগ্য অংশের বক্তব্যগুলো বড় পর্দায় দেখানো হয়। বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য দেখার জন্য পয়েন্টে সাধারণ মানুষ ভিড় জমান। তারা মনযোগ সহকারে বক্তব্যগুলো শুনেন এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশের অনেক উন্নয়ন ও জনগণ সুযোগ-সুবিধা পেয়ে শান্তিতে বসবাস করেছেন বলে জনসাধারণ আলাপ-আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক, সিলেট মহানগরের আহবায়ক ফজলে এলাহি পাপ্পু, সদস্য সচিব মোস্তাক আহমেদ রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুর রহমান সজীব, জেলা কমিটির আহবায়ক হোসেন আহমেদ রুহুল, সদস্য সচিব নির্ঝর রায়, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন কয়েস, মহানগরের যুগ্ম আহবায়ক মিনহাজুর রহমান রাসেল, জেলার ১ম যুগ্ম আহবায়ক দুলাল আহমেদ, মহানগরের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ, জেলার যুগ্ম আহবায়ক মো. মাছুম সারওয়ার চৌধুরী সুইট, মহানগরের যুগ্ম আহবায়ক মনজুর আহমেদ, জেলার যুগ্ম আহবায়ক কৃপা সিন্ধু চক্রবর্তী, মহানগরের সদস্য ওমর ফারুক, সৈয়দ ইমরান আলী, জেলার সদস্য ইয়াহইয়া, মহানগরের সদস্য আব্দুল বাছিত মুকিত, জেলার সদস্য ছাব্বির আহমদ, সাদ্দাম হোসেন, সৈয়দ মোস্তাকিম আলী, মহানগরের সদস্য কাউসার আহমেদ হৃদয়, জেলার সদস্য সজীব পাল প্রমুখ।
উল্লেখ্য, সিলেটে সর্ব প্রথম জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য দেখানো হয়েছে।
এসময় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জাতিকে ঐক্যবদ্ধ করতে দিকনির্দেশনামূলক বক্তব্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ধারাবাহিকভাবে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনসাধারণকে দেখানো হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন