editor
প্রকাশিত: 11:04 PM, May 16, 2025
সিলেটে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা। নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় দেশের স্বনামধন্য এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম এবং পৃথিবীর বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ গ্রহন করবেন।
এদিকে শিক্ষা মেলা উপলক্ষে ফেকাস ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৫ আয়োজক কমিটির পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেলে নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে গ্রীনওয়ে ইন্টারন্যাশনাল এবং কনভেনার ফেকাস ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর সিইও তারেক আহমদ জানান, সিলেটবাসীর সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহযোগিতার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এটি হবে এ যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তথ্য নির্ভর আন্তর্জাতিক শিক্ষা মেলা। সম্পূর্ণ ফ্রিতে এই শিক্ষা মেলায় অংশগ্রহণ করা যাবে।
এই আন্তর্জাতিক শিক্ষা মেলা বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সিলেটবাসীর সচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।
সিইও তারেক আহমদ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই এক্সপোতে আপনাদের সন্তানদের সাথে উপস্থিত থাকলে একত্রে পাবেন দেশের স্বনামধন্য বিদেশি শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানসমূহকে।
এছাড়া, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ এর নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যারা প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবেন।
এক্সপোতে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, টিউশন ফি ও স্কলারশিপ সংক্রান্ত তথ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক শিক্ষা মেলা সফলে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন