editor
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিনিধি
যে দিকেই চোখ যায় শুধু দুধসাদা টুপি আর পাঞ্জাবি। খানিক পর পর গর্জে উঠছেন তারা। মিছিল-স্লোগানে কাঁপিয়ে তুলছেন পুরো বন্দরবাজার এলাকা।
উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে আজ বুধবার (৪ নভেম্বর) জোহরের নামাজের পর থেকে সিলেট নগরীর কামরান চত্বরে (সিটি পয়েন্টে) শুরু হয়েছে বিশাল প্রতিবাদ সমাবেশ। সমাবেশ শেষে অনুষ্ঠিত হবে মিছিল।
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের এ প্রতিবাদ কর্মসূচি আহ্বান করা হয়।
এদিকে, আজকের মিছিল ও সমাবেশে যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই গাড়িভর্তি হয়ে ছুটে আসতে শুরু করেন নবিপ্রেমী হাজারও জনতা। জোহরের নামাজের আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে নগরীর সিটি ও কোর্ট পয়েন্টসহ পুরো বন্দরবাজার এলাকা। নামাজের পরপরই শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করছেন।
এদিকে, বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল সহকারে তাওহিদি সিলেট নগরীতে ঢুকার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকসহ অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 6 বুধবার (২৪