editor

প্রকাশিত: 10:06 PM, April 14, 2025

সিলেটে নানা আয়োজনে নকল নবিশ অ্যাসোসিয়েশন ও রেজিস্ট্রেশন পরিবারের বর্ষবরণ

সিলেটে নানা আয়োজনে নকল নবিশ অ্যাসোসিয়েশন ও রেজিস্ট্রেশন পরিবারের বর্ষবরণ

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার আয়োজনে ও রেজিস্ট্রেশন পরিবার সিলেটের সহযোগিতায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। গত সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সংগঠন দুটির পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা রেজিস্টার মো. জহুরুল ইসলাম। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি নিজাম আল দ্বীন এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সাব-রেজিস্টার মো. মিজাহারুল ইসলাম, সিলেট সদর সাব-রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্দুস সালাম, সিলেট সদর সাব-রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) মো. মিল্লাত হোসেন, কুলাউড়া উপজেলা সাব-রেজিস্টার মো. তৌসিফ আনোয়ার খান,  বিয়ানীবাজার উপজেলা সাব রেজিস্টার মো. জয়নাল আবেদীন, কানাইঘাট উপজেলা সাব রেজিস্টার মিনহাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সাব রেজিস্টার মোছা. মুক্তা সুলতানা, গোয়াইনঘাট উপজেলা সাব রেজিস্টার মোঃ মাসুদ পারভেজ, কোম্পানীগঞ্জ উপজেলা সাব রেজিস্টার ফখরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্র মোশাররফ হোসেন, সুনামগঞ্জ জেলার রেজিস্টার অফিসের অফিস সহকারী আব্দুল আজিজ, সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসের সহকারি শাহরান আহমদ, সদর মহাফেজ খানার রেকর্ড কীপার আলী রাজা, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আব্দুল মালিক, দলিল লেখক সমিতি সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লুতফুর রহমান খান, সদরের সাবেক সভাপতি হাজি মাহমুদ আলী, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক,সাবেক সদস্য সচিব মুহিবুর রহমান জিলু, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রদিপ চন্দ্র দে, কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক জাহান উদ্দিন, উজ্জ্বল দেবনাথ, খায়রুল ইসলাম, রাজু তালুকদার, জামিল আহমেদ, আব্দুর রব,ফয়সল আহমেদ, সঞ্জু লাল ধর, ফয়জুল আলম, সামস উদ্দিন, হেলাল আহেদ, দিলোয়ার আহমেদ, মুহিত খান, তরুন।

এছাড়া সফর সঙ্গী হিসেবে সিলেটে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় নেতা মোঃ শাহিন আলম, সরোয়ার হোসেন, হায়াত খান, আখতারুজ্জামান রানা, ছগির আহমেদ, এনায়েত হোসেন, সেলিম রেজা, লিটন আহমেদ, হায়াতুল ইসলাম, মাহমুদুল ইসলাম, শেখ এনামুল হাসান রুমেল,মাসুদ রানা,মজিবুর রহমান মিজানুর রহমান, বাশার খান, আলমগীর হোসেন, সোহাগ খান ও জিয়াউর রহমান সবুজ সহ সিলেটের ১৩ টি সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারীবৃন্দ।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলার রেজিস্টার মোঃ জহুরুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ আমাদের জীবনের অংশ হয়ে আছে। বাংলা নববর্ষ আমাদের সর্বজনীন অনুষ্ঠান। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার অংশগ্রহণে এ উৎসব হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রাণের উৎসব। আমরা আমাদের ঐতিহ্যকে লালন করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে কাজ করবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়া বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।   এরপর অতিথিবৃন্দ রেজিস্টারি মাঠে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অনুষ্ঠানের অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের পর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও ছোট শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন