editor

প্রকাশিত: 5:08 PM, January 19, 2026

সিলেটে পর্যটন সেবায় নতুন মাত্রা: সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

সিলেটে পর্যটন সেবায় নতুন মাত্রা: সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ ও যাত্রীসেবার মানোন্নয়নে ‘সময়ের সাথে জনগণের পাশে’ স্লোগানকে সামনে রেখে সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হয়েছে ৩টি নতুন অত্যাধুনিক বাস। সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাদা পাথর পরিবহনের প্রধান অফিসের সামনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলোর শুভ উদ্বোধন করা হয়।
সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড়-রাধানগর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের পর্যটন খাতের উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর অভিমুখে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য এই পরিবহন সেবাটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন বাসগুলো যুক্ত হওয়ার ফলে যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাদা পাথর পরিবহন চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি এ টি এম শোয়েব, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অর্থ সম্পাদক এ এন এম (এনামুল) কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মাহবুব আলি মবু, সমাজ সেবক জাহেদ আহমদ তালুকদার, মালিক সমিতি সালুটিকর উপ-শাখার সভাপতি শফিক মিয়া,
এসময় সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। পর্যটকদের চাহিদা ও যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে সাদা পাথর পরিবহনের বিভিন্ন পর্যায়ের মালিকপক্ষ, কর্মকর্তা, চালক-শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাসগুলোর উদ্বোধন করা হয় এবং এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে