editor

প্রকাশিত: 7:05 PM, January 8, 2022

সিলেটে প্রতিবন্ধীদের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শীতবস্ত্র বিতরণ

সিলেটে প্রতিবন্ধীদের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শীতবস্ত্র বিতরণ

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষদের বেশী গুরুত্ব দিয়ে সুস্থ সবল মানুষের মত সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সরকারের দেওয়া সুযোগ গ্রহণ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী স্ব স্ব অবস্থান থেকে স্বাবলম্বী হয়ে এগিয়ে যাচ্ছেন। সরকারের পাশাপাশী প্রতিবন্ধীদের কল্যাণে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এ মহতি উদ্যোগ প্রশংসনীয়। প্রতিবন্ধী মানুষ অবহেলিত নয়, তারা আমাদের স্বজন। তাদেরকে সমাজের মুলস্রোতায়ধারায় আনতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, সমাজসেবী, প্রতিষ্ঠান সহ সর্ব মহলকে এগিয়ে আসার আহবান জানান।

বিভাগীয় কমিশনার সোমবার বিকেলে সিলেটের জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ের বাংলাদেশের ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলোবলেন।

জিডিএফ’র উপদেষ্টা সমিক শহীদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এসিস্ট্যান্ট ও ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার আবিদ মোহাম্মদ আব্দুলল্লাহ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাছরিন, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী।

জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, সদস্য প্রমেশ দত্ত, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সদস্য নাদিম হোসেন, ডিজএ্যাবলড কমিটির এডবাইজমেন্ট ফাউন্ডেশনের সদস্য ডা. বিশু চন্দ্র দেবনাথ, শিক্ষক নমিতা রানী দে, ছাবিনা ইয়াছিন, আব্দুল ছালাম, সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। এসএসসি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সাদমান সাকিব লিমন উত্তীর্ণ হওয়া প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ফুলের শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ২২টি প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিদের হাতে বিতরণে জন্য শীতবস্ত্র তুলে দেন। বিজ্ঞপ্তি

 

ডিএসএস / ০৮ জানুয়ারি ২০২২ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়