admin
প্রকাশিত: 7:14 PM, May 12, 2021
করোনা পরিস্থিতি, লকডাউন, তাপদাহ ও পবিত্র রমজান মাস- এসব কিছু মিলিয়ে কঠিন একটা সময় পার করছে সিলেটের গরীব, অসহায়, কর্মহীন দরিদ্র মানুষজন। এরকমই কঠিন দিন কাটছিল সিলেট ৮ নং ওয়ার্ডের হাওলদারপাড়ার প্রতিবন্ধী নাজমা বেগমের পরিবারের। ৫ সদস্যের ৪ জনই দৃষ্টি প্রতিবন্ধী। একজনের আয়ে দৃষ্টি প্রতিবন্ধী মা বোন ও সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন নাজমা বেগম।
তার এমন করুণ দিনযাপনের কথা শুনে বসে থাকতে পারেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন । আজ ১২ মে বুধবার বিকেলে নাজমা বেগমের বাড়িতে উপস্থিত হয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও ঈদ উপহার তুলে দেন। এছাড়াও পরবর্তীতে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সুমন তালুকদার ও শাবিপ্রবি বাংলা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকার।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন জানায়, অসহায় দুঃখী মানুষগুলোর দুঃখ দুর্দশা আমাকে গভীরভাবে ভাবায় এবং বেদনা দেয়। এলাকায় এমন অনেক মানুষ আছেন, যারা অনাহারে-অর্ধহারে দিন কাটাচ্ছেন। কিন্তু লোকলজ্জায় কারো কাছে চাইতে পারছেন না। প্রতিবন্ধী পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিতে পেরেছি। আমার আন্তরিকভাবে খুব ভালো লাগছে অন্যরকম শান্তি লাগছে। আমি চাই আরো গরীব গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এবং আমার সাথে যারা রয়েছেন তারাও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায়। আমার জন্য সবাই দোয়া করবেন যেন মানুষের পাশে দাঁড়াতে পারি।
উল্লেখ্য করোনার শুরুর সময় থেকে মানবিক এই ছাত্রনেতা গরিব, অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে রয়েছেন।।করোনার প্রাদুর্ভাব এর শুরু থেকেই সচেতনতামূলক লিফলেট, মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতি রমজানে গরিব, অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ সহ ঈদ উপহার বিতরণ করেন।
এছাড়াও এলাকার দরিদ্র মানুষকে আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন