editor

প্রকাশিত: 11:30 AM, June 17, 2026

সিলেটে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, সড়কজুড়ে নেতাকর্মী ও চা-শ্রমিকদের ঢল

সিলেটে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, সড়কজুড়ে নেতাকর্মী ও চা-শ্রমিকদের ঢল

7

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে সিলেটে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তারেক অভ্যর্থনা জানান সিলেটের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পশাসরে কর্মকর্তারা।

এছাড়া সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার যাত্রাকালে নগরের বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এছাড়া নগরের মালনসীছড়া চা বাগান এলাকায় বিপুল সংখ্যক চা বাগানের শ্রমিক হাতে ফুল নিয়ে সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

2

বুধবার সকাল ৮টা ২০মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জাতীয় সংসদের হুইপ জিকে গৌছসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার. পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

7

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর গাড়িবহর পার হওয়ার সময় স্লোগান দিতে থাকেন তারা। অনেকে প্রধানমন্ত্রীল গাড়েতে ফুল ছিটিয়ে দেন।

বিমানবন্দর থেকে সরাসরি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। সফর সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর মৌলভীবাহজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে একটি রিসোর্টে দলীয় নেতাদের সাথে বৈঠক করবেন।

3

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণ, ইটের সলিং, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ দ্রুতগতিতে শেষ করা হয়েছে।

2

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

3 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

8 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

1 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

6 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

5   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

1
4