editor

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

সিলেটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

সিলেটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

1

নিজস্ব প্রতিবেদক

প্রেমে ব্যর্থ হয়ে ক্ষোভে, দুঃখে হতাশায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে থাকাকালীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলহাজ উদ্দিন (১৯) নামের এক যুবক। সে জকিগঞ্জ উপজেলার দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

6

বুধবার (৪ নভেম্বর) রাত ৯ টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মোগলাবাজার থানার আলমপুরস্থ ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। তবে কেন সে প্রকাশ্যে এসে আত্মহত্যার ঘটনা ঘটালো তারও কিছুটা ইঙ্গিত জানিয়ে গেছে ফেসবুকের এক স্ট্যাটাসে। আত্মহত্যার প্রায় ঘন্টা খানিক আগে একটা মেয়েকে দায়ী করে ওই যুবক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলো। কিন্তু মেয়েটির পরিচয় পাওয়া না গেলেও যুবকের সাথে একটা ছবি মিলেছে।

4

মেয়েটির ছবি সংযুক্ত ফেসবুক পোস্টে সে লিখে- ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসোনা ঠকে যাবে।’

এ স্ট্যাটাস দেবার প্রায় ঘন্টা সময় পর লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

3

নিহতের চাচা আফজল হোসেন জানান, রাতে বাসায় নিহত আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মা’কে চা বানানোর কথা বলে রুমে চলে যায়। রুমের ভেতরে সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করায় কেউ কিছু বুঝেননি। সে গত বছরে আলমপুরস্থ সিলেট কারিগরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বলে তিনি জানান। যদিও আত্মহত্যার কারণ তিনি বলতে চাননি। তবে ফেসবুক লাইভে ‘তুমি সুখে থাকো’ এ কথা বলে আত্মহত্যা করেছে এমনটি জানিয়েছেন।

এদিকে যে আইডিতে এসে লাইভে আত্মহত্যা করেছে তা ফেসবুক কর্তৃপক্ষ কিছু বুঝে উঠার আগেই বন্ধ করে দিয়েছে বলে অনেকেই জানিয়েছেন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

6

এ বিষয়ে জানতে চাইলে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সাহাবুল ইসলাম ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার কথা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে প্রেমজনিত কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। লাশ পোস্টমর্টেমে নেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)

1
4