editor

প্রকাশিত: 10:23 PM, March 17, 2025

সিলেটে ফ্যাড-ক্যাব’র ২ দিন ব্যাপী ১৩তম আন্তর্জাতিক শিক্ষামেলা আগামী ১৯ ও ২০ এপ্রিল

সিলেটে ফ্যাড-ক্যাব’র  ২ দিন ব্যাপী ১৩তম আন্তর্জাতিক শিক্ষামেলা আগামী ১৯ ও ২০ এপ্রিল

বিদেশে উচ্চশিক্ষা গ্রহনইচ্ছুক শিক্ষার্থীদের কল্যাণে আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব)। আগামী ১৯ ও ২০ এপ্রিল সিলেট নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে ২ দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা সিলেট নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ফ্যাড-ক্যাব সিলেট জোন এর সেক্রেটারি ও ১৩তম আন্তর্জাতিক শিক্ষা মেলার আহবায়ক আবু তৈয়ব দিপুর সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম। বক্তব্য রাখেন ফ্যাড-ক্যাব সিলেট জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ, ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সিলেট এক্সাম ম্যানেজার মো. মিছবাহ উদ্দিন, টোয়েফলর কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ ও ফ্যাড-ক্যাব সিলেট জোনের সদস্যবৃন্দ। প্রস্তুতি সভা শেষে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে ফ্যাড-ক্যাবের মেম্বারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রেফেল-ড্র ব্যবস্থা থাকবে। মেলায় উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা সহ সিলেট ও সারা বাংলাদেশের সুনামধন্য ৪০টির অধিক কনসালটেন্সি ফার্ম, ১০০ টির অধিক ফরেইন ইউনিভার্সিটি’র সাথেও সরাসরি কথা বলার সুযোগ থাকবে । আগ্রহী কনসালটেন্সি ফার্ম স্টল বুকিংয়ের জন আন্তর্জাতিক শিক্ষা মেলার আহবায়ক আবু তৈয়ব দিপুর সাথে ০১৬৭৫-৯৮৫৪৮৫-নাম্বার এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন