editor

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

অভিযোগে সাংস্কৃতিক কর্মীদের ক্ষোভ

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

7

সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী একদল প্রকাশক ও সাংস্কৃতিক নেতার নিয়ন্ত্রণে পুনরায় বইমেলা আয়োজনের তোড়জোড় চলায় সাধারণ বইপ্রেমী, সাহিত্যিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক), জেলা পরিষদ ও জেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিগত সরকারের সুবিধাভোগীদের পুনর্বাসনের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র ও বিক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীদের মতে, এই মেলা সিন্ডিকেটের অন্যতম হোতা চৈতন্য প্রকাশনীর রাজিব চৌধুরী। বিগত সরকারের আমলে জেলা পরিষদ ও জেলা প্রশাসকের যাবতীয় মুদ্রণ কাজ একচেটিয়া নিয়ন্ত্রণ করার পাশাপাশি তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র ক্ষোভ আর প্রতিবাদ লক্ষ্য করা গেছে। একাধিক সাংস্কৃতিক কর্মী ফেসবুকে প্রতিবাদ জানিয়ে আওয়ামীপন্থী এই ব্যক্তিদের মেলা আয়োজন থেকে বিরত রাখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

একইভাবে ঘাস প্রকাশনীর নাজমুল হক নাজু, যিনি ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং বর্তমানে পলাতক আওয়ামী নেতা আব্দুর রহমান জামিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, তিনিও এই আয়োজনের সামনের সারিতে রয়েছেন। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা ও হত্যা মামলার আসামি শামসুল আলম সেলিমের সহযোগী অভ্র প্রকাশনীর অপূর্ব শর্মার নামও উঠে এসেছে এই সিন্ডিকেটে।

4

বিক্ষুব্ধরা জানান, বিগত ১৭ বছর এই সিন্ডিকেটটি সিলেটে স্বাধীন মতপ্রকাশের পথ রুদ্ধ করে রেখেছিল। প্রভাব খাটিয়ে তারা শহীদ মিনারে অন্য কোনো সংগঠনকে কর্মসূচি পালন করতে দিত না। অভিযোগ রয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কোনো আয়োজন করতে গেলে যেখানে সিটি কর্পোরেশন বা প্রশাসন থেকে সহযোগিতা পাওয়া দুষ্কর ছিল, সেখানে এই বিতর্কিত ব্যক্তিদের মেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর নাম ‘সহযোগী’ হিসেবে ব্যবহার করায় জনমনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে।

3

জানা গেছে, গত বছর ব্যাপক প্রতিবাদের মুখে রাজিব ও নাজু বইমেলায় অংশ নিতে না পারলেও এবার ‘অদৃশ্য শক্তির’ ইশারায় তারা পুনরায় মেলা আয়োজনের ধৃষ্টতা দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন নাগরিক সমাজ ও জাতীয়তাবাদী ঘরানার প্রকাশকদের দাবি যারা বিগত দিনে সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছে এবং যারা পলাতক আওয়ামী নেতাদের সহযোগী, তাদের কোনোভাবেই শহীদ মিনারে বইমেলার মতো পবিত্র আয়োজন করতে দেওয়া যায় না।

8

সিলেটের সচেতন সমাজ অবিলম্বে এই মেলা আয়োজন কমিটি থেকে বিতর্কিত ও সুবিধাভোগীদের অপসারণ এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করেছেন। অন্যথায় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা এবং ‘আওয়ামী পুনর্বাসন’ রুখতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

3 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের

শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি

শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি

2 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

সিলেটে বইমেলা নিয়ে উত্তেজনা ‘আওয়ামী দোসর’ পুনর্বাসনের

3 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের ধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

2 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

7 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

4 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া

আইনি লড়াই শেষে সিসিকের নিয়ন্ত্রণে কাজির বাজার: নতুন ইজারাদারদের হস্তান্তর

আইনি লড়াই শেষে সিসিকের নিয়ন্ত্রণে কাজির বাজার: নতুন ইজারাদারদের হস্তান্তর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের

সিসিকের ওএসডি চন্দন দাশের ‘আলাদিনের চেরাগ’: মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

সিসিকের ওএসডি চন্দন দাশের ‘আলাদিনের চেরাগ’: মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন

1
2