editor

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলার ব্যাপারে অভিযোগ দাতাদের বিবৃতি

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

5

সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ দাতাদের দাবি, তারা কখনোই বইমেলার বিরোধিতা করেননি, বরং অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট তিনটি বিতর্কিত প্রকাশনীকে বাদ দিয়ে বইমেলা আয়োজনের আহ্বান জানিয়েছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই কথা জানান।

প্রকাশক পরিষদের বইমেলার ব্যাপারে অভিযোগ দাতাদের বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন বিএনপিপন্থী সাংস্কৃতিক কর্মীদের দাবির কারণে বইমেলা বন্ধ হয়ে গেছে। বিষয়টি অনভিপ্রেত, দুঃখজনক এবং সত্যের অপলাপ বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতি দাতারা বলেন, ২৪ এপ্রিল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশক পরিষদ সিলেটের ব্যানারে একটি বইমেলা আয়োজনের কথা ছিল। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ওই মেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কয়েকটি প্রকাশনী অংশ নিচ্ছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করা হয়।

1

তারা জানান, অভিযোগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, আমরা বইমেলার বিরুদ্ধে নয়, বরং সাহিত্য-সংস্কৃতির সুস্থ চর্চা অব্যাহত থাকুক, সেটিই আমাদের প্রত্যাশা। তবে বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা নিয়ে জনমনে প্রশ্ন থাকায় বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানানো হয়।

1

অভিযোগ দাতারা আরো বলেন, মেলায় অংশগ্রহণকারী ২২টি প্রকাশনীর মধ্যে তিনটি প্রকাশনী ঘাস, চৈতন্য ও অভ্র এর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছিল। প্রশাসন অভিযোগগুলো যাচাই-বাছাই করে ওই তিন প্রতিষ্ঠানকে বাদ দিয়ে মেলা আয়োজনের প্রস্তাব দিলেও আয়োজকরা প্রথমে কাউকে বাদ না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। পরে দুইজনকে বাদ দিয়ে একজনকে রাখার প্রস্তাব দেওয়া হলে সাংস্কৃতিক কর্মীরা নৈতিক অবস্থান থেকে তা প্রত্যাখ্যান করেন।

তাদের দাবি যাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ, সেখানে কাউকে ছাড় দিয়ে বাকিদের বাদ দেওয়া ন্যায়সংগত নয়। আমরা স্পষ্টভাবে বলেছি অভিযোগের সত্যতা বিবেচনায় তিনজনকেই বাদ দিয়ে বইমেলা আয়োজন করা হোক। কিন্তু অজ্ঞাত কারণে আয়োজকরা সেই পথ না বেছে পুরো মেলাই বন্ধ করে দিয়েছেন। তারা বলেন, বইমেলা কেবল বই বিক্রির আয়োজন নয় এটি জ্ঞান, মনন ও প্রগতিশীল সমাজ নির্মাণের এক অনন্য উৎসব।

তাই বইমেলার মতো পবিত্র সাংস্কৃতিক আয়োজনে বিতর্কিত ও স্বৈরাচারপন্থী চেতনার আশ্রয় যেন না ঘটে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

বিবৃতিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, প্রকাশক পরিষদ চাইলে বিতর্কিত প্রকাশনীগুলো বাদ দিয়ে ভবিষ্যতেও বইমেলা আয়োজন করতে পারে এবং সুস্থ, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত আয়োজন হলে সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন থাকবে। তারা আশা প্রকাশ করেন, সিলেটের সাংস্কৃতিক অঙ্গন সত্য, ন্যায় ও সুস্থ চর্চার পথে এগিয়ে যাবে এবং বইমেলা হবে জ্ঞানপ্রেমী মানুষের মিলনমেলা, কোনো বিতর্কের কেন্দ্র নয়।

পাশাপাশি আরো উল্লেখ করা হয় , প্রকাশক পরিষদের বইমেলা বন্ধ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানানো ১৫৩ জন লেখক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে জুলাই হত্যা মামলার আসামী,আওয়ামিলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিগত দিনে নিষিদ্ধ আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত অধিকাংশ লেখক সংস্কৃতিকর্মীর নাম লক্ষ্য করা গেছে। যা আমাদের জন্য উদ্বেগ উৎকন্ঠার বিষয়।এতে প্রতীয়মান হয় তিনটি প্রকাশনীর বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য ছিলো। কালচারাল ফ্যাসিস্টরা বইমেলার নামে আবারও ঐক্যবদ্ধ হয়ে সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর অপপ্রয়াস চালাচ্ছে বলে আমরা আশংকা করছি।

6

বিবৃতি দাতাদের অনেকের সাথে আমরা কথা বলে জেনেছি তারা জানেনই না তাদের নাম বিবৃতিতে যুক্ত করা হয়েছে এবং কিছু লেখককে ভুল তথ্য নিয়ে নাম দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি যা সৃজনশীল সাহিত্যচর্চার জন্য অশনিসংকেত।

8

বিবৃতি দাতা হলেন সাজন আহমদ সাজু, সাবেক সদস্য, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি সিলেট বিভাগ বিএনপি, জুবায়ের আহমদ, সহ সভাপতি সিলেট মহানগর ছাত্রদল, মাজহারুল ইসলাম মেনন, দপ্তর সম্পাদক,জিয়া স্মৃতি পাঠাগার সিলেট, নাহিদ আহমদ, যুগ্ম আহবায়ক, সিলেট মহানগর জাতীয়তাবাদী প্রচার দল,আল আমিন, যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট, মহানগর, মোস্তাক আহমদ সাকেল, যুগ্ম সম্পাদক, এমসি কলেজ ছাত্রদল, রেজাউল করিম চৌধুরী, যুগ্ম আহবায়ক ২১ নং ওয়ার্ড ছাত্রদল।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

6 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
2