editor

প্রকাশিত: 8:48 PM, October 25, 2024

সিলেটে বাংলাদেশ জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেটে বাংলাদেশ জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. জাকির আহমেদের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিলেট মহানগর বাংলাদেশ জাসদ সহ সভাপতি ফেরদৌস আরাবী, জেলা সহ সভাপতি লাল মোহন দেব, জেলা সাধারণ সম্পাদক এড. সয়ফুল আলম, সাধারণ সম্পাদক নাজাত কবির, সিপিবি সিলেট জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগ সম্পাদক সিরাজ আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য ডাঃ হারাধন দাস, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় দাস, সিলেট জেলা বাংলাদেশ জাসদ যুগ্ম সম্পাদক তাজউদ্দিন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট সিলেট জেলা সাধারণ সম্পাদক প্রদীপ জ্যোতি দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা বাংলাদেশ জাসদ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ, জুলাই ছাত্রগণঅভ্যুত্থানে শহীদ, জাসদের প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত দলের শহীদ ও প্রয়াত নেতা-কর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
মুশতাক হোসেন বলেন, “শুধু ক্ষমতার হাত বদল নয়, স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রকাঠামো ও বৈষম্যহীন সমাজ- অর্থনীতি প্রতিষ্ঠার বজ্রকঠিন অঙ্গিকার নিয়ে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদের জন্ম হয়, যা আজ বাংলাদেশ জাসদ নামে পথ চলা অব্যাহত রেখেছে। জন্মের পর থেকেই ক্ষমতাসীন দলগুলোর বিরুদ্ধে আমাদের দলকে নিরন্তর সংগ্রাম পরিচালনা করতে হয়েছে গণতন্ত্র, সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য।
“জুলাইয়ের রক্তস্নাত ছাত্র গণঅভ্যুত্থান এদেশে বৈষম্যহীন সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার রাজনীতিকে আবার এগিয়ে নেবার সুযোগ এনে দিয়েছে। কিন্তু ছাত্র গণঅভ্যুত্থানে অংশীদার কোনো কোনো শক্তির মাঠ দখল করার ও শক্তি দেখাবার অবিবেচনাপ্রসূত কর্মকান্ডের কারণে পরিস্থিতি মাঝে মাঝে অস্বস্তিকর হয়ে উঠছে। যার যার রাজনৈতিক আদর্শ প্রচার করা দোষের কিছু নয়, কিন্তু গণতান্ত্রিক আচরণবিধি লঙ্ঘন করে নিজের আদর্শ ও রাজনীতি গায়ের জোরে অন্যদের ওপর চাপিয়ে দেবার প্রবণতা গণ-অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক। এ ধরণের আত্মঘাতী প্রবণতা পরিহার না করলে সংগ্রামকালীন ঐক্য বিনষ্ট হবে ও ভিন্ন নামে ফ্যাসিবাদের বিপদ সৃষ্টি হবে। শেখ হাসিনার ফ্যাসিবাদকে বিদায়ের পর নুতন নামে নুতন কোন ফ্যাসিবাদকে এদেশের জনগণ মেনে নেবে না।”
সভাপতির বক্তব্যে এড. জাকির আহমেদ বলেন, “এদেশ সকল নাগরিকের। দেশের সম্প্রীতি নষ্ট করার যে কোন ষড়যন্ত্র দেশবাসী রুখে দাড়াবে। তার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে সকল গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’ বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়