editor

প্রকাশিত: 12:51 AM, March 20, 2025

সিলেটে বাংলাদেশ সৌদি দূতাবাসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে বাংলাদেশ সৌদি দূতাবাসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে বাংলাদেশ রাজকীয় সাউদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে অফিস আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। খাদেমুল হারামাইন আল-শরীফাহন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ (হাঃ) এর উদ্যোগে ইফতার মাহফিল বুধবার (২০ মার্চ) সিলেট নগরীর মদিনামার্কেটস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন সৌদি ধর্মমন্ত্রনালয়ের দ্বায়ী শায়েখ ড. আইমান আল আনসারী।

সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন, মাওলানা সৈয়দ জিল্লুর রহমান ও মাওলানা মুজিবুর রহমান সহ প্রমুখ ওলামায়েকেরামগণ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সৌদি ধর্মমন্ত্রনালয়ের দ্বায়ী শায়েখ ড. আইমান আল আনসারী বলেন, শিরকমুক্ত ঈমানের অধিকারী হতে আমাদের সঠিকভাবে মহাগ্রন্থ্য আল কুরআন ও সহীহ হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে আমাদের আমলকে করতে হবে বিদআতমুক্ত। তবেই আমরা পরকালে সফলতা অর্জন করতে পারবো।

তিনি বলেন, মানবজাতির মধ্যে উত্তম হলো মুসলিম উম্মাহ। আল্লাহতায়ালা তাঁর বাণী দুনিয়াময় ছড়িয়ে দিতে মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়েছেন। তাই দ্বায়ী-ইলাল্লাহ হয়ে আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, ইবাদতের মধ্যে উত্তম হলো সালাত। প্রত্যেক মুসলিমকে সহীহভাবে সালাত আদায়ে মনোযোগী হতে হবে। তিনি বলেন, পবিত্র রমজান মাসকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। তিনি আল্লাহর হুকুম ও রাসূলুলাøহ’র জীবনাদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান।

সভাপত্বির বক্তব্যে সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানী বলেন, সৌদি সরকার প্রতিবছর মুসলমানদের খেদমতে ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষে সৌদি সরকার যতেষ্ঠ ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ঐক্যবদ্ধ রাখতে ও তাদের সমস্যা সমাধানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আগামীতেও মুসলিম উম্মাহর খেদমতে সৌদি সরকারের এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন