editor

প্রকাশিত: 6:08 PM, August 1, 2026

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেটে বাকাসস-এর জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

6

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি মো: কামরুজ্জামান চাকরি থেকে অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সিলেট জেলার শাখার উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর সিলেট জেলা শাখার সভাপতি দেবাংশু ভট্টাচার্য্য এর সভাপতিত্বে সহ সভাপতি ধ্রুব জ্যোতি দাস ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানেসংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় শাখার উপদেষ্টা মো. আলীমুজ্জামান, সংবর্ধিত অতিথি মো: কামরুজ্জামানের ছেলে ফজলে রাব্বী।

1

দ্বিতীয় অধিবেশনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর সিলেট বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাকাসস সিলেট বিভাগের সমন্বয়ক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি ধ্রুব জ্যোতি দাস এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকাসস কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. আরিফ হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আশ্রাফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাকাসস ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহভাপতি মুসা খান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি কাজল কুমার দাস, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারী সুমন চন্দ্র সরকার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ, অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ, বিভাগীয় কমিটির সদস্য যুগ্ম সম্পাদক মো: আব্দুল ফাত্তাহ, ৫ বিভাগের সমন্বয়ক ময়মনসিংহের নাসির উদ্দিন, রংপুরের আমিনুর রহমান, চট্টগ্রামের আব্দুর রহিম, ঢাকার বাবুল হোসেন, খুলনার আতিয়ার রহমান, ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

2

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত কুমার মালাকার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম।

2

অনুষ্ঠানে সংগঠনের দেওয়ান আজহারুল হক চৌধুরী শাহীন, বজলুল হক, নিতাই দেবনাথ, বাকাসস সিলেট জেলার সভাপতি দেবাংশু ভট্টাচার্যের মাতা আশালতা ভট্টাচার্য্য মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করা হয়।

সভায় বক্তারা কালেক্টরেট কর্মচারীদের পেশাগত পদোন্নতি, বেতন বৈষম্য দূরীকরণ এবং বিভাগীয় সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

4

বক্তারা অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও সংগঠনের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের উত্তরোত্তর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন।

সভায় বক্তারা বলেন, কালেক্টরেট কর্মচারীরা মাঠ প্রশাসনের মূল চালিকাশক্তি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে পদোন্নতির সুযোগ ও বেতন বৈষম্যের কারণে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। অনতিবিলম্বে এই পেশাগত বৈষম্য দূর করে পদোন্নতির পথ সুগম করতে জোর দাবী জানান। বক্তারা আরও বলেন, সংগঠনের ঐক্যই আমাদের শক্তি। সিলেট বিভাগীয় সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করে বৈষম্যহীন ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমাদের আন্দোলন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।-

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

4 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

4 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

6 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

2 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

5 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

8 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। 6 সিলেট

1
5