editor
প্রকাশিত: 1:53 PM, September 22, 2021

সিলেটে বিএনপির ‘কৌশলগত এবং পরিকল্পনা’ কর্মশালা
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়নে বিএনপি সিলেট মহানগর শাখার দিনব্যপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সিলেট নগরের উপশহরের একটি হোটেলের হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মহানগর বিএনপির নেতাকর্মীরা এ কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানে দলীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠাকারণ, নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহন বাড়ানো, সংশ্লিষ্ট ইউনিটের অভ্যন্তরীণ দ্বন্ধ নিরসন এবং সাধারণ জনগনের সাথে সম্পর্ক বৃদ্ধিকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডাইরেক্টর এসপিএল মো. আব্দুল আলীম ও আমিনুল এহসান। কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।
কর্মশালায় অংশগ্রহন করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সহসভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজিসহ বিএনপিন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন, শাম্মি লায়লা ইসলাম, রাহিমা বেগম, সোহেলি খানুম, ফরহাদ আহমেদ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন