editor

প্রকাশিত: 5:20 PM, November 15, 2022

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে সমাবেশস্থলের আশপাশে ব্যানার-ফেস্টুনে সয়লাব

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে সমাবেশস্থলের আশপাশে ব্যানার-ফেস্টুনে সয়লাব

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মী। গণসমাবেশ সফল করতে দিনরাত সমান তালে সিলেট নগরী থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। প্রায় দশ বছর পর আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে বিএনপির এই গণসমাবেশ। ৩০ ফুট প্রস্থ ও ৭০ ফুট দৈর্ঘ্যের সমাবেশ মঞ্চটিতে বসে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এদিকে কেন্দ্রীয় নেতাদের পাশপাশি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি কাড়তে সমাবেশস্থলসহ আশপাশ এলাকাজুড়ে নেতাকর্মীরা ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। এবার গণসমাবেশে চার লাখ লোকসমাগম করতে চায় দলটি। তাই ১ মাস আগে থেকেই গণসমাবেশের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। প্রতিদিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, সভা-মিছিল করছেন।

নেতাকর্মীরা জানান, প্রায় দশ বছর পূর্বে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ডাকে ২০১২ সালে সিলেটে টিপাইমুখ বাঁধবিরোধী সবচেয়ে বড় সমাবেশ করেছিল বিএনপি। তখন কয়েক লাখ মানুষের সমাগম ঘটলেও এবার চার লাখ লোকের সমাগম হবে বলে আশাবাদী নেতাকর্মীরা। এদিকে নগরীর প্রতিটি পাড়া-মহল্লার বাসাবাড়িতে বিএনপির তরফ থেকে গণসমাবেশে যোগ দেয়ার জন্য দাওয়াত দেয়া হয়েছে। একই সঙ্গে জেলার ওয়ার্ড ও গ্রাম পর্যায় পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন জেলার শীর্ষ নেতৃবৃন্দ। এবারের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সার্বিক তত্ত্বাবধানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আমাদের নেতা-কর্মীরা অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ আছে। তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, কোন কোন জায়গা প্রচারণা চালাতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়তে হচ্ছেন আমাদের নেতাকর্মীদের। সেই সাথে পুলিশ নেতাকর্মীদের বাসা-বাড়িতে গিয়ে হয়রানি করছে।

সিলেট জেলা ছাত্রদলের সম্পাদক দিলোয়ার হোসেন বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। তবুও আমাদের প্রচার-প্রচারণা থেমেনি। এবারের গণসমাবেশকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীরা অনেক বেশী উজ্জীবিত। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

গণসমাবেশকে সুন্দর ও সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রচার মিছিল, লিফলেট বিতরণ, প্রস্তুতি সভা ও দাওয়াতি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন