editor

প্রকাশিত: 11:19 AM, June 10, 2026

সিলেটে বিএনপি নেতার ‘ছত্রছায়ায়’ যুবলীগ সভাপতি মতিন, ক্ষুব্ধ স্থানীয়রা

সিলেটে বিএনপি নেতার ‘ছত্রছায়ায়’ যুবলীগ সভাপতি মতিন, ক্ষুব্ধ স্থানীয়রা

1

সিলেট মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মতিনকে ঘিরে এলাকায় নতুন করে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকারী এই নেতার বিরুদ্ধে সরকার পরিবর্তনের পরও প্রভাব বজায় রাখার অভিযোগ উঠেছে।

5

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর দাবি, মহানগর বিএনপির এক প্রভাবশালী সাবেক নেতার আশ্রয়-প্রশ্রয়ে তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দা এবং ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়ার ছেলে আব্দুল মতিন দীর্ঘ ১৭ বছর ধরে ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও বর্তমানে তিনি এলাকায় নীরবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছেন বলে অভিযোগ উঠেছে।

4

অভিযোগে প্রকাশ, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আব্দুল মতিন বিপুল সম্পদের মালিক হয়েছেন। লালদিঘিরপাড় এলাকায় সুদের ব্যবসাসহ বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি প্রভাবশালী অবস্থান গড়ে তোলেন। স্থানীয়দের দাবি, সুদের টাকা আদায়ে ব্যর্থ ব্যক্তিদের ওপর চাপ ও হয়রানি এখনো অব্যাহত রয়েছে।

6

এলাকার কয়েকজন বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, অতীতে আব্দুল মতিনের দায়ের করা রাজনৈতিক মামলায় বিএনপির বহু নেতাকর্মী হয়রানি ও কারাবরণের শিকার হয়েছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এত মামলার পরও তাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ বিরাজ করছে জনমনে।

7

এদিকে এলাকাবাসী ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সিলেট মহানগর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের আশ্রয়-প্রশ্রয়ে আব্দুল মতিন এলাকায় পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন। এমনকি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাকে চলমান মামলাগুলো থেকে রেহাই দেওয়ার চেষ্টা চলছে বলেও গুঞ্জন রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেন, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

6 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

1 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

7 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

1 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

6 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
2