editor

প্রকাশিত: 11:08 AM, September 20, 2026

সিলেটে বিয়ের আসরে জোর করে টাকা আদায়ের অভিযোগ, বিড়ম্বনায় পথচারীরাও

তৃতীয় লিঙ্গের মানুষের আচরণে বিড়ম্বনা

সিলেটে বিয়ের আসরে জোর করে টাকা আদায়ের অভিযোগ, বিড়ম্বনায় পথচারীরাও

আব্দুর রহমান:

সিলেট নগরীতে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের টাকা আদায়ের ধরন নিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ পথচারী ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষজন। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক আয়োজন এবং ব্যস্ত সড়ক ও মার্কেট এলাকায় দলবদ্ধভাবে গিয়ে টাকা চাওয়ার ঘটনায় অনেকেই বিব্রত হওয়ার কথা জানিয়েছেন। কারও কারও অভিযোগ, টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করলেও নানা ধরনের চাপ ও জোরাজুরির মুখে পড়তে হয়।

নগরীর বিভিন্ন এলাকায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে নবদম্পতি ও পরিবারের সদস্যদের কাছ থেকে তুলনামূলক বেশি অর্থ দাবি করার অভিযোগও রয়েছে। আয়োজকদের ভাষ্য, সামাজিক রীতি বা শুভেচ্ছার অংশ হিসেবে কেউ টাকা চাইলে তা সামর্থ্য অনুযায়ী দেওয়ার বিষয়টি স্বাভাবিক। কিন্তু নির্ধারিত অঙ্কের টাকা না দিলে দীর্ঘ সময় অবস্থান করা, নানা মন্তব্য করা কিংবা অনুষ্ঠানের পরিবেশ বিব্রতকর করে তোলার অভিযোগ রয়েছে।

বিয়ের আয়োজকদের কয়েকজন জানান, অনুষ্ঠানে অতিথিদের সামনে এমন পরিস্থিতি তৈরি হলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতি এড়াতে বাধ্য হয়ে টাকা দিতে হয়। এতে একদিকে অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়, অন্যদিকে আয়োজকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপও পড়ে।

শুধু বিয়ের অনুষ্ঠান নয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিপণিবিতান ও যানবাহন চলাচলের এলাকায় পথচারীদের কাছ থেকেও টাকা চাওয়ার ঘটনা নিয়ে অভিযোগ রয়েছে।
নিয়মিত পথচারী মো: আশরাফুল ইসলাম জানান, শাহজালাল উপশহর থেকে আম্বরখানা প্রায়ই যেতে হয়। পথিমধ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে দেখা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বারবার অনুরোধ, পিছু নেওয়া কিংবা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করা হয়। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে চলাচলের সময় এ ধরনের পরিস্থিতিতে অনেকে অস্বস্তিতে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আচরণকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের পুরো সম্প্রদায়কে দায়ী করা ঠিক নয়। সমাজের প্রান্তিক এই জনগোষ্ঠীর অনেক সদস্য জীবিকা ও সামাজিক নিরাপত্তার সংকটে রয়েছেন। তাদের কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনের সুযোগ বাড়ানো গেলে অনিয়মতান্ত্রিকভাবে অর্থ সংগ্রহের প্রবণতাও কমানো সম্ভব হতে পারে।

নগরবাসীর অভিযোগ, বিষয়টি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় দেখা গেলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ কম। কেউ কেউ মনে করেন, সামাজিক অনুষ্ঠানে অনুমতি ছাড়া প্রবেশ করে অর্থ দাবি এবং জনসাধারণকে অস্বস্তিতে ফেলার মতো অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ব্যবস্থা করা প্রয়োজন।

অন্যদিকে মানবাধিকার ও নাগরিক অধিকারকর্মীদের মতে, তৃতীয় লিঙ্গের মানুষের জীবিকা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতাও রক্ষা করতে হবে। কেউ যেন জোরপূর্বক অর্থ আদায় বা ভয়ভীতি প্রদর্শনের শিকার না হন, আবার জীবিকার সংকটে থাকা কোনো জনগোষ্ঠীও যেন বৈষম্যের শিকার না হয়Ñদুই দিক বিবেচনায় নিয়েই সমাধান খুঁজতে হবে।

নগরবাসীর প্রত্যাশা, সিলেট সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সামাজিক সংগঠনগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান ও জনসমাগমস্থলে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ থাকলে তা বন্ধে কার্যকর ব্যবস্থা এবং একই সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের