editor
প্রকাশিত: 7:57 PM, September 8, 2022
স্বাভাবিক সুস্থতা ও কর্মজীবনে ফিরে যাওয়ার জন্য দেশে প্রতিদিন এক লাখের বেশি মানুষের ফিজিওথেরাপি সেবার দরকার হয়। এ হিসাবে মাসে ৩০ লাখ এবং বছরে ৩ কোটি ৬০ লাখ মানুষের ফিজিওথেরাপি দরকার হয়। কিন্তু রোগীদের অসচেতনতায় প্রতিদিন হাতেগোনা কয়েক হাজার রোগী এ চিকিৎসা নিচ্ছেন। এতে শারীরিকভাবে স্বাভাবিক কাজকর্মে অক্ষম মানুষের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সারা বিশ্বের মতো (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সিলেটে পালিত হয় ২৭তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সকাল ১০টায় নগরীর মানিকপীর রোডস্থ জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মো: মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আনহার শিকদার, রোটারী ক্লাব অব জালালাবাদের এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান হানিফ মোহাম্মদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মঞ্জুর আল বাছেত, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আরশাদ আলী, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি এমএ মালিক হুমায়ুন, রোটারিয়ান পিপি শফিক আহমদ বখত, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হাসপাতালের কনসালট্যান্ট ফিজিওথেরাপিষ্ট ডা: আল মামুন উর রশীদ, ডা: সাইদুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজার মো: আনোয়ারুজ্জামান চৌধুরী, সুপারভাইজার মো: সাঈদ মিয়া, মো: মুশতাক আহমদ ছায়মন সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালে দিনব্যাপী ফ্রি থেরাপি দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ‘অস্ট্রিও-আর্থাইটিস হাড়জোড়ের একটি রোগ, যা ক্ষয়জনিত, আঘাত, পারিবারিক ইতিহাস, স্থূলতা বা শারীরিক অক্ষমতার কারণে যেকোনো বয়সি মানুষের হতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নালের তথ্যমতে বাংলাদেশে ১৮ বছর বা তদূর্ধ্ব ৭ দশমিক ৩ শতাংশ অস্টিও-আর্থাইটিস রোগী রয়েছে যাদের বেশিরভাগ মহিলা। তারা সুলতায় আক্রান্ত বা শারীরিক কার্যক্রমে কম সক্রিয়। অস্টিওআথ্রাইটিস হলে হাড়জোড়ে ও মাংসপেশিতে ব্যথা হয়, চলাফেরায় কষ্ট হয়, এমনকি প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি থাকতে পারে। বিশ্বে প্রতি ১০ বছরে অস্টিও-আর্থাইটিসে আক্রান্ত মানুষ ৪৮ শতাংশ বৃদ্ধি পাচ্ছে যা প্রতিবন্ধিতার ১১তম কারণ তবে সঠিক পদ্ধতিতে নিয়মিত ফিজিওথেরাপি সেবা নিলে দ্রুত আরোগ্য লাভ সম্ভব। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন