editor
প্রকাশিত: 10:05 PM, October 23, 2021
সিলেটে অসুস্থ্য বৃদ্ধ মায়ের পেনশনের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় আত্মসাতকারীর বোন রাশেদা খাতুন লাভলী বাদী হয়ে জিডি করেছেন। জিডি নং-৭০৩, তারিখ-০৭-১০-২০২১।
জিডি সুত্রে জানা যায়, সিলেট নগরীর নরসিংটিলা একতা/৫৪ নং বাসার বাসিন্দা মৃত আব্দুল বারি বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের সরকারী কর্মকর্তা ছিলেন। প্রায় ৩২ বছর আগে তিনি মারা যান। আব্দুল বারি মারা যাওয়ার পর তার পেনশনের টাকা স্ত্রী মোছা: সামছুর নাহারের নামে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জমা হয়। সামছুর নাহার দীর্ঘদিন থেকে অসুস্থ্য থাকায় তার মেয়ে রাশেদা খাতুন লাভলীর সাথে বসবাস করে আসছেন। ছেলেরা প্রবাসে থাকায় তার আরেক মেয়ে সাহেদা খাতুন হেপী, স্বামী রায়হান আহমদ চৌধুরী, সাং-পশ্চিম কাজলশাহ, বাগবাড়ীতে বসবাস করে। মায়ের অসুস্থতার ফাকে মায়ের নামীয় পিপিআর কার্ড সহ অন্যান গুরুত্বপূর্ণ কাগজপত্র সাহেদা খাতনু হেপী নিয়ে যায়। সামছুর নাহারের পেনশনের ৩ লক্ষ ৮০ হাজার টাকা সংশ্লিষ্ট কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মাসাত করেন সাহেদা খাতুন হেপী। সামছুর নাহারের চিকিৎসার জন্য টাক উত্তোলন করতে গিয়ে রাশেদা খাতুন লাভলী দেখেন তার বোন সাহেদা খাতুন হেপী ৩ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। অন্য ভাইবোন মিলে টাকা উত্তোলনের কথা সাহেদা খাতুনের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ সহ মিথ্যা মামলা মোকদ্দমায় জড়াইয়া হয়রানী ও ক্ষতিগ্রস্থ করা সহ গুম খুন করিয়া ফেলিবে বলিয়া ভয়ভীতি প্রদর্শন করে এবং বিবাদীর হেফাজতে থাকা মায়ের পেনশনের পি.পি.আর কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেরত দেবে না এবং পেনশনের বাকী টাকাও উত্তোলন করে নিবে বলে হুমকি প্রদান করে। এর আগেও প্রবাসী ভাইদের পরিবারের সদস্যদের সাথে বিবাদে লিপ্ত হইয়া বিশৃঙ্খলা সৃষ্ট সহ আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। যার কারণে সাহেদা খাতুন হেপীর বিরুদ্ধে গত ৪-৮-২০২০ ইং তারিখে কোতোয়ালী মডেল থানায় জিডি করা হয়, জিডি নং-১৫৯।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর