editor

প্রকাশিত: 9:16 PM, October 15, 2025

সিলেটে ব্যাটারী চালিত রিক্সা চলাচলের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ

সিলেটে ব্যাটারী চালিত রিক্সা চলাচলের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ

জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৈধভাবে ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক চালানোর অস্থায়ী অনুমতির প্রদানের দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও পুলিশ কমিশনার এবং সিটি করপোরেশন প্রধান নির্বাহী বরাবরের পৃথক পৃথক ভাবে স্মারক লিপি প্রদান করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিসিকের প্রধান নির্বাহী বরাবরের এই স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুর রহমান, দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, আইন সম্পাদক হাবিবুর রহমান, অফিস সম্পাদক আলমগীর হোসেন সালমান, ক্রীড়া সম্পাদক কয়েছ আহমেদ, নির্বাহী সদস্য রাজু মিয়া, সামছুল আলম, মোবারক আলী, শাহ আলম, খালেদ নুর, নোমান মিয়া, অলিউর রহমান, আব্দুল বাছিত, রাসেল আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- শাহজালাল ও শাহপরান ৩৬০ আউলিয়ার পূর্নভূমিতে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইক মালিক ও শ্রমিকরা অনেক দিন ধরে সরকারের কাছে বৈধভাবে নাম্বার প্লেট দিয়ে রিক্সা চলাচলের জন্য দাবি করে আসছেন মালিক শ্রমিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তি তুলে রিক্সা বানিয়ে সংসার চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে বাংলাদেশের শ্রমিকরাও অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন, এখন আবার সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ হয়রানি করে যাচ্ছে ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক ও শ্রমিকদের সাথে। এটা অত্যন্ত দুঃখ জনক। সিলেট মহানগরীতে প্রায় ১৫-২০ হাজার মানুষ জড়িত আছে এই পেশার সাথে। এমতাবস্থায় ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করায় মানুষ গুলো বেকার হয়েছেন। দরিদ্র মানুষগুলি বেকার হওয়ায় তারা অপরাধজনক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

স্মারক লিপিতে বলা হয়, স্বাধীনতার ৫৪ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানে। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলেও এতে রিক্সা চালকদের উন্নয়নের কোন ছোয়া লাগেনি। তাই ডিজিটালের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশন-ব্যাটারী চালিত রিক্সা চলাচলের অনুমতি দিতে হবে। ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক বাংলাদেশের অন্যান্য জেলায় অবাধে চলাচল করলে, সিলেটে কেন চলতে দেওয়া হচ্ছে না, এতে শ্রমিকদের সাথে বৈষম্য করা হচ্ছে।

বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার আয়তন ৫৮ বর্গ কিলোমিটার, ওয়ার্ড সংখ্যা ৪২, স্কুল ও কলেজ ও বিশ্ববিদ্যালয় সংখ্যা অনুমান ১৩০ এর অধিক, সরকারী ও বেসরকারী মিলিয়ে হাসপাতালে সংখ্যা প্রায় ৫০টি, জনসংখ্যা ৫.৪৮, ৫১৪ জন। সিলেট শহর এলাকায় রিক্সা/ইজিবাইক চলাচল বন্ধ করায় মালিক-শ্রমিক পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করায় পরিবহনের অভাবে স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, সহ নগরবাসী এবং অফিস আদালতের লোকজন ও নগরের বাহির থেকে আসা জনসাধারণ সময় মত গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

উপরোক্ত সার্বিক দিকগুলো বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ীভাবে ব্যাটারী চালিত বিন্যা/ইজিবাইক (লাইন্সে ও বেজি: ইসা পূর্ব পর্যন্ত) চালানোর জন্য অনুমতি দেওয়ার জোর দাবি জানান সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন