editor
প্রকাশিত: 8:50 PM, October 2, 2023
‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান, নগর পরিকল্পনাবিদ মোঃ তানভীর রহমান মোল্লা, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল ফজল (খোকন), ব্র্যাক জেলা সমন্বয়কারী অনিক আহমদ অপু, সিডিও প্রতিনিধি, ইয়্যুথ গ্রুপের সদস্যসহ ব্র্যাক ইউডিপির আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগর অর্থনীতির প্রবৃদ্ধিতে দরিদ্র বসতিতে বসবাসরত জনগণের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি টেকসই নগর বিনির্মাণে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের গৃহিত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন আরো জোর দিবে বলে আশ্বাস প্রদান করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন