editor
প্রকাশিত: 11:30 AM, September 21, 2020
‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা।
সোমবার দুপুর ১২টায় সিলেটের সিভিল সার্জন সভা কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার তানিয়া আকতার, এডিশনাল এসপি মো. মহবুবুল আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো রায়জীদ খান, জেলা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার উজ্জ্বল শীল, ইমাম প্রশিক্ষন একাডেমীর সহকারী পরিচালক মো. আনোয়ারুল কাদির প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. মীর্জা লুৎফুল রাবী।
আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ১৪দিন ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে জেলায় ১৪৫টি ইপিআই সেন্টারে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও