editor
প্রকাশিত: 1:58 PM, January 13, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়ালাবাজারের ইলাশপুরে মাজারগামী একটি বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ওসমানীনগর থানা পুলিশ।
আজ (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে খাদে পড়া বাস থেকে আহতবস্থায় যাত্রীদেরকে উদ্ধার করে। আহতদের মধ্যে ৪জনকে ওসমানীনগরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক। তিনি বলেন, কুয়াশার কারণে রাস্তা অনেকটা দেখা যাচ্ছিলনা। চলন্ত বাস বগুড়া থেকে সিলেটে আসছেন মাজারের উদ্দেশ্যে। ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারের ইলাশপুরে আসামাত্র বাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা বাসের ভেতর থেকে আহতদেরকে উদ্ধার করে।
S/H-(Ripa-5)
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন